Tuesday, April 7, 2026

সাউদাম্পটনের মাটিতে মিলখা সিংকে শ্রদ্ধা জানাল টিম ইন্ডিয়া, শুরুতেই উইকেট হারাল বিরাট বাহিনী

Date:

Share post:

সাউদাম্পটনের মাটিতে প্রয়াত মিলখা সিংকে( milkha singh) শ্রদ্ধা জানাল টিম ইন্ডিয়া(team india)। এদিন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ( world test championship final )অংশগ্রহণকারী ভারতীয়  ক্রিকেটাররা কালো আর্ম ব‍্যান্ড পড়ে খেলতে নামেন। বিসিসিআই থেকে পোস্ট করে সে কথাও জানানও হয়।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে টুইট করে জানান হয়, কিংবদন্তি মিলখা সিংকে শ্রদ্ধা জানাতে কালো আর্ম ব‍্যান্ড পড়ে মাঠে নামল টিম ইন্ডিয়া।

এদিকে শনিবার সাউদাম্পটনের বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে  হারাল বিরাট বাহিনী। রোহিত শর্মা করেন ৩৪ রান। ২৮ রান করেন শুভমন গিল। ভারতের দুই ওপেনারই সাজঘরে ফিরে গিয়েছেন। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান সংখ‍্যা ২ উইকেট হারায়ে ৬৯। এখন দেখার মধ্যাহ্নভোজের বিরতির পর ভারতীয় দল কী ভাবে সামাল দেয় কিউই পেসারদের।

আরও পড়ুন:শনিবার সম্পন্ন হবে প্রয়াত মিলখা সিং এর শেষকৃত‍্য, টুইটারে শোক প্রকাশ সৌরভের

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...