Friday, April 3, 2026

মালদহে চারজনকে খুনের তদন্তে নেমে উদ্ধার হল প্রচুর অস্ত্র, ধৃত আরও ২

Date:

Share post:

মালদহের কালিয়াচকে বাড়ির চারজনকে খুনের ঘটনায় ধৃত আসিফ মহম্মদকে জেরা করে ৫টি সেভেন এমএম পিস্তল, প্রচুর গুলি উদ্ধার করেছে পুলিশ। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে আসিফের দুই বন্ধুকে পুলিশ ধরেছে।

পুলিশ জানায়, দুই ধৃতের নাম সাবির আলম, মাফুজ আলি। তাদের কাছ থেকে ৫টি সেভেন এমএম পিস্তল, প্রায় ১০০ রাউন্ড কার্তুজ এবং ১০টি ম্যাগাজিন মিলেছে। কিন্তু, খুনের সঙ্গে ওই দুজন যুক্ত কিনা তা স্পষ্ট নয়। তাদের জেরা চলছে।

আরও পড়ুন-জল্পনা সত্যি করে তৃণমূলে ফিরলেন মুকুল-ঘনিষ্ঠ তপন

গত ৮ ফ্রেব্রুয়ারি পানীয়ের সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে আসিফ বাবা-মা-বোন ও ঠাকুমাকে খুন করেছে বলে অভিযোগ। আসিফের ডাকনাম হান্নান। সে কালিয়াচকের একটি মিশনারি স্কুলের দশম শ্রেণি অবধি পড়েছে। আসিফকে জেরা করে পুলিশ জেনেছে, সে বেশ কয়েকটি প্লাইবোর্ডের কফিন তৈরি করেছিল নিজেই। তাতেই অচৈতন্য বাড়ির লোকজনদের মুখে সেলোটেপ লাগিয়ে ঢুকিয়ে দিয়েছিল। পরে সুড়ঙ্গের মধ্যে সব কটি দেহ ঢুকিয়ে দেওয়াল তুলে প্লাস্টার করে দেওয়ার ছক কষেছিল সে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...