Sunday, June 21, 2026

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পিঙ্কির,কিন্তু কেন?

Date:

Share post:

বহুচর্চিত কাঞ্চন মল্লিকের দাম্পত্য জীবনে এবার এল নয়া মোড়।  ক’দিন ধরেই টলিপাড়ায় উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুঞ্জন উঠেছিল। এবার স্বামী, কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় সরাসরি অভিযোগ দায়ের করে বসলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। পুলিশের কাছে পিঙ্কির অভিযোগ, শুধু মানসিক নির্যাতনই নয়, মত্ত অবস্থায় গালিগালাজ করা ছাড়াও নিজের বান্ধবী, শ্রীময়ীকে সঙ্গে নিয়ে কাঞ্চন পিঙ্কিকে গাড়ি থেকে নামিয়ে হেনস্থাও করেছেন।

জানা গেছে, শনিবার আচমকাই  পিঙ্কির নিউ আলিপুরের বাড়িতে হাজির হন কাঞ্চন ও তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজও। বাড়িতে সেইসময় তিনি ছিলেন না। বাড়িতে তাঁকে না পেয়ে চেতলা থেকে ফেরার সময় তাঁর গাড়ি আটকান অভিনেতা কাঞ্চন। দু’জনে মিলে তাঁকে হেনস্থা করেন।পিঙ্কির অভিযোগ উড়িয়ে কাঞ্চনের পালটা দাবি, গাড়ি থেকে তাঁকে টেনে নামানোর চেষ্টা করেন পিঙ্কি।

সূত্রের খবর, কাঞ্চনের পাশাপাশি শ্রীময়ীর নামেও এদিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পিঙ্কির অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে মানসিক ভাবে নির্যাতন করে আসছেন কাঞ্চন। শনিবার মত্ত অবস্থায় তাঁকে গালিগালাজও করেন। এমনকি ছেলেকে নিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়।

বিগত বেশ কিছু দিন ধরেই কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে উত্তাল টলিপাড়া। কানাঘুষো শোনা যাচ্ছিল, শ্রীময়ীর সঙ্গে নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। যদিও শ্রীময়ী এ কথা একেবারেই মানতে চাননি। অন্যদিকে গত লকডাউন থেকেই চেতলায় নিজের বাড়িতে সন্তানকে নিয়ে আলাদা থাকছেন পিঙ্কি। সব মিলিয়ে ক্রমশ জটিল হয়ে উঠছে সম্পর্কের সমীকরণ।

Related articles

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...