Sunday, June 7, 2026

এবার নিজেই বেবি বাম্পের ছবি পোস্ট করলেন নুসরত

Date:

Share post:

নিজের বেবি বাম্পের ছবি পোস্ট ইন্সটাগ্রামে। খবরের শিরোনামে এবং সোশ্যাল মিডিয়াজুড়ে এখন শুধু অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানেরর মা হওয়ায় খবর। সোশ্যাল মিডিয়াজুড়ে প্রশ্নের বন্যা বইছে তাঁর সন্তানের বাবা কে? অভিনেত্রী এসব প্রশ্নের কোনও উত্তরই দেননি। এবার নিজেই বেবি বাম্পের ছবি শেয়ার করলেন নুসরত।

ইন্সটাগ্রামে নুসরত নিজের দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘উদারতা সব বদলে দেয়’। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে প্রায় রোজই চর্চায় রয়েছেন নুসরত জাহান। নুসরত এবিষয়ে অবশ্যে মুখে কুলুপ এঁটেছেন। রোজই ইনস্টাগ্রাম স্টোরি কিংবা কোনও না কোনও পোস্টের মাধ্যমে নিজের বিভিন্ন ভাবনা প্রকাশ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

আরও পড়ুন-‘মৃত’ জানালেন তিনি অমৃতাভ, রেল আধিকারিকদের জড়িত থাকার সম্ভাবনা স্পষ্ট

উল্লেখ্য, ২০১৯-র ১৯ জুন, তুরস্কে ধুমধাম করে নিখিল জৈন-এর সঙ্গে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী নুসরত জাহান। প্রথমদিকে নুসরত-নিখিলের সুখী দাম্পত্যের ছবি নজরেও এসেছিল। কিন্তু বিয়ের দেড় বছরের মাথাতেই সেই সংসার ভেঙেছে। নিখিল জানিয়েছিলেন, তিনি নুসরতের সন্তানের বাবা নন। অভিনেতা যশের সঙ্গে নুসরতের সম্পর্ক রয়েছে এমন কথাও শোনা যাচ্ছিল। তবে এ ব্যাপারে মুখ খোলেননি যশ দাশগুপ্তও।

 

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...