Friday, April 3, 2026

২ সন্তান নীতি নিয়ে কড়া বার্তা হিমন্ত বিশ্বশর্মার

Date:

Share post:

২ সন্তান নীতি না মানলে অসমে মিলবে না সরকারি সুবিধা- কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswasharma)। তিনি বলেন, রাজ্যে দুই সন্তান নীতি চালু হলে তা সবাইকে মানতে হবে। আর অমান্য করলে মিলবে না সরকারি সুযোগ-সুবিধা। তবে, অসম সরকারের সব প্রকল্পে অবশ্য এখনই জনসংখ্যা নীতি সংক্রান্ত বিধিনিষেধ চালু করা হবে না। কারণ অনেক প্রকল্পই কেন্দ্র থেকে আসে। সেই প্রকল্পের ক্ষেত্রে রাজ্য কোনও বিধিনিষেধ চাপাতে পারবে না।

অসমের (Assam) মুখ্যমন্ত্রী জানান, সরকার যখন আবাস যোজনা চালু করবে, তখন কেউ যদি দুই সন্তান নীতি না মানেন, তাহলে তিনি সেই যোজনার সুফল পাবেন না। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে সেই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। তবে ক্রমেই অসমে রাজ্য সরকারি সব প্রকল্পের ক্ষেত্রেই এই নিয়ম লাগু হবে। মূলত দুই সন্তান নীতি মানতে সবাইকে বাধ্য করতেই এই কড়া সিদ্ধান্ত।

আরও পড়ুন-কোভিডে মৃত্যুতে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

হিমন্ত বিশ্বশর্মার ভাই-বোনের সংখ্যা ৪। এই নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। এর জবাবে হিমন্ত জানান, “আমাদের মা-বাবারা কী করেছেন, তা নিয়ে এখনও আলোচনা করার কোনও মানে হয় না”। এই মন্তব্য থেকে স্পষ্ট যেকোনো ভাবেই রাজ্যে দুই সন্তান নীতি লাগু করতে চান অসমের মুখ্যমন্ত্রী। আর এ বিষয়ে যেকোনো সমালোচনার জবাবে তিনি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। তবে সংঘ পরিবার অনেক নেতাই যখন হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির নিদান দিচ্ছেন, তখন বিজেপি (Bjp) জোট সরকার শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এহেন মন্তব্যের কী প্রতিক্রিয়া হয় সেটাই দেখার।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...