Monday, April 6, 2026

সংক্রমণ কমতেই আনলক পর্ব শুরু যোগী রাজ্যে

Date:

Share post:

সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই দেশজুড়ে ‘আনলক’ পর্ব শুরু হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালো উত্তরপ্রদেশও। রাজ্যের দোইনিক আক্রান্তের সংখ্যা তিনশোর নীচে নামতেই আনলক প্রক্রিয়ার কথা ঘোষণা করল যোগী প্রশাসন। তবে রাজ্যে এখনও জারি থাকছে নৈশ কার্ফু এবং সেইসঙ্গে সপ্তাহান্তে থাকবে লকডাউনও। তবে কার্ফুর মেয়াদ কমিয়ে রাত ৯টা থেকে সকাল সাতটা অবধি করা হয়েছে।

এর আগে উওত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা ছশো-র নীচে নামতেই শিথিল করা হচ্ছিল লকডাউন। বর্তমানে সংক্রমণ আরও কমায় রাজ্যজুড়ে একাধিক ক্ষেত্রে লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। সংক্রমণ কমায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে যোগী প্রশাসন। যদিও সবক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি। তবে অনেকক্ষেত্রেই চালু হয়েছে পরিষেবা। একনজরে দেখে নিনি কী কী পরিষেবা চালু হচ্ছে-

  • কন্টেনমেন্ট জ়োনের বাইরে থাকা দোকান ও বাজারগুলি সপ্তাহে পাঁচদিন খুলতে পারবে।
  • করোনা সংক্রমণকে সামাল দিতে প্রায় দু’মাস বন্ধ থাকার পর খুলছে শপিং মল ও রেস্তোরাঁ।যদিও শনি ও রবিবার ছাড়া বাকি দিনগুলিতে রাত ন’টা অবধি খোলা থাকবে শপিং মল ও রেস্তরাঁ। তবে ৫০ শতাংশ মানুষই সেখানে প্রবেশ ও বসার অনুমতি পাবেন।
  • বেসরকারি দফতরগুলিতে ১০০ শতাংশ কর্মী নিয়েই কাজ শুরু করা যাবে।
  • বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ৫০ জনের বেশি জনসমাগম করা যাবে না।ধর্মীয় স্থানগুলির ক্ষেত্রেও একবারে ৫০ জনের বেশি প্রবেশ করতে পারবেন না।

কী কী এখনও বন্ধ থাকছে?

  • শিক্ষাপ্রতিষ্ঠানগুলি আপাতত বন্ধ থাকবে
  • শপিং মল খোলা হলেও বন্ধ থাকবে সিনেমা হল, স্টেডিয়াম, জিম ও সুইমিং পুল।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...