Sunday, March 15, 2026

দিল্লি থেকে ফিরেই ফের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল! জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

ফের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। শনিবার, দিল্লি (Delhi) সফর সেরে ফিরেছেন রাজ্যপাল। সোমবার উত্তরবঙ্গ সফর শুরু তাঁর। রাজভবন সূত্রে খবর, সেখানে সস্ত্রীক এক সপ্তাহ থাকবেন রাজ্যপাল। একাধিক এলাকা পরিদর্শন করবেন।

রবিবার, উত্তরবঙ্গ সফরের কথা নিজেই টুইট (Twitte) করে জানান রাজ্যপাল। সোমবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখানেই সাংবাদিক বৈঠক করবেন তিনি। তারপর সেখান থেকে কার্শিয়য়ং হয়ে দার্জিলিং যাবেন বলে টুইটে জানান ধনকড়।

এর আগেও রাজ্যপাল উত্তরবঙ্গে গিয়ে সাতদিন ছিলেন। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে উত্তরবঙ্গের একাধিক জায়গা ঘুরে দেখেন তিনি। সেই রিপোর্টও কেন্দ্রকে পাঠিয়ে ছিলেন রাজ্যপাল। এ বার দিল্লি থেকে ফিরেই ফের উত্তরবঙ্গ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত মঙ্গলবার দিল্লি যান ধনকড়। সেখানে একাধিক নেতা-মন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্যপাল। দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দুবার সাক্ষাৎ করেন তিনি। রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও আইন-শৃঙ্খলা নিয়ে শাহের কাছে ধনকড় রিপোর্ট জমা দিয়েছেন বলেও সূত্রের খবর। এদিকে উত্তরবঙ্গের নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি (Bjp) সাংসদ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন। যদিও বিজেপি রাজ্য নেতৃত্ব সেই প্রসঙ্গে সাংসদ জন বার্লার (John Barla) সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। তবে এই পরিস্থিতিতে রাজ্যপালের উত্তরবঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

 

spot_img

Related articles

আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল

আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক...

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...

বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন...