Saturday, June 27, 2026

রোজভ্যালি কাণ্ডে গৌতমপত্নী ঘনিষ্ঠ প্রাক্তন ইডি কর্তাকে তলব সিবিআই আদালতের

Date:

Share post:

রোজভ্যালি কাণ্ডে(Rose valley fraud) তদন্ত প্রভাবিত হয়েছে আদালতের কাছে এমন অভিযোগ আগেই করেছিল সিবিআই(CBI)। গুরুতর এই অভিযোগের পর এবার রোজভ্যালি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(enforcement director) মনোজ কুমারকে তলব করল সিবিআইয়ের বিশেষ আদালত(CBI special Court)। সোমবার আদালতে তাঁর সাক্ষী দেওয়ার কথা। এই অফিসারের বিরুদ্ধে অভিযোগ তিনি রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু স্ত্রী শুভ্রার ঘনিষ্ঠ ছিলেন। শুধু তাই নয় তাঁর বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ ওঠে। যার জেরে আগেই তাঁকে গ্রেফতার করেছিল কলকাতার পুলিশ। কিন্তু জামিন পেয়ে বর্তমানে মনোজকুমার শুল্ক দফতরের বদলি।

উল্লেখ্য, রোজভ্যালি মামলা গৌতম কুন্ডু স্ত্রী শুভ্রাকে সম্প্রতি গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি রোজভ্যালির টাকা আত্মসাৎ করেছেন এবং বিদেশে পাচার করেছেন। তবে করোনা পরিস্থিতিতে সম্প্রতি ওড়িশা হাই কোর্টের কাছে জামিনের আবেদন করেছিলেন শুভ্রা। তবে সেই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করতে দেখা যায় সিবিআইকে। এমনকি সিবিআইয়ের হলফনামায় শুভ্রা ও মনোজের ঘনিষ্ঠতার কথা তুলে ধরা হয়। এবং সেই ঘটনার কথা উল্লেখ করে সিবিআই স্পষ্টভাবে জানিয়ে দেয় তদন্তকারীদের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে এই মামলার তদন্ত প্রভাবিত হয়েছে। গুরুতর এই অভিযোগের মাঝেই এবার প্রাক্তন ইডি কর্তাকে তলব করল বিশেষ সিবিআই আদালত।

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...