Saturday, June 27, 2026

বৃষ্টি চলছে, সময়ে শুরু করা গেল না চতুর্থ দিনের খেলা

Date:

Share post:

যা মনে হয়েছিল সেটাই হল।বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই । যার নিট ফল, নির্ধারিত সময়ে শুরু হল না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনের খেলা ৷ সাউদাম্পটনে এই মুহূর্তে ব্যাটিং করছে বৃষ্টি ৷

আজ ম্যাচের চতুর্থ দিন ৷ সাউদাম্পটনে সারারাত ধরে বৃষ্টি হয়েছে ৷ ঢেকে রাখা হয়েছে পিচ ৷ পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছিল হয়তো নির্ধারিত সময়ে খেলা শুরু হবে না ৷

সাউদাম্পটনের আবহাওয়া নিয়ে এখনও পর্যন্ত যা বলা হচ্ছে তা ক্রিকেটপ্রেমীদের হতাশ হওয়ার পক্ষে যথেষ্ট ৷ জানানো হয়েছে, আজ সোমবার সাউদাম্পটনে সারাদিন জুড়ে ভারী বৃষ্টি চলবে ৷ সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে ৷ পাঁচটার পর বৃষ্টির দাপট কমতে পারে ৷ এরপর আকাশ মেঘলা থাকবে ৷ সন্ধ্যে সাতটা নাগাদ ফের বৃষ্টি নামতে পারে ৷ তবে হালকা বৃষ্টি হবে ৷ ফলে চতুর্থ দিনের প্রথম ও তৃতীয় সেশনে বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি৷
সাউদাম্পটনের আবহাওয়া নিয়ে ঘণ্টাখানেক আগে আপডেট দিয়েছিল বিসিসিআই ৷ বোর্ডের অফিশিয়াল টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, রোজ বোলের পিচ ঢেকে রাখা হয়েছে ৷ আকাশ কালো ৷
সোমবার সাউদাম্পটনে ৬০ শতাংশ বৃষ্টি হবে বলে জানা গিয়েছে ৷

প্রথম ইনিংসে ভারতের করা ২১৭ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ২টি উইকেট খুইয়ে কিউয়িরা তুলেছে ১০১ রান ৷ চতুর্থ দিন কেন উইলিয়ামসনের সঙ্গে রস টেলরের ব্যাট করতে নামার কথা ৷ তৃতীয় দিন উইকেট পেতে বেগ পেতে হয়েছে ভারতীয় বোলিং ব্রিগেডকে ৷ আজ কিউয়িদের দ্রুত গুটিয়ে দেওয়া কোহলি-শাস্ত্রীর পরিকল্পনার মধ্যে রয়েছে ৷ কিন্তু ম্যাচের সব পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে বৃষ্টি ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...