Saturday, June 27, 2026

করোনা স্বাস্থ্য বিধি শিকেয় তুলে চললো ৭৫ বছরের ঊর্ধ্বে টিকাকরণ

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে টিকাকরণ। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা রুখতে গেলে টিকাকরণ ছাড়া কোনও উপায় নেই। পাশাপাশি মানুষকে সতর্ক থাকতে হবে। কোভিড বিধি অর্থাৎ মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলে স্যানিটাইজার ব্যবহার অথবা ঘনঘন হাত ধোয়া এই নিয়মগুলি মেনে চলতে হবে। কিন্তু তা আর হচ্ছে কোথায়! করোনা স্বাস্থ্য বিধি শিকেয় তুলে চললো ৭৫ বছরের ঊর্ধ্বে টিকাকরণ।

নদিয়া জেলার গয়েশপুর পুর স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বয়স্কদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেখানেই দেখা গেল কোনও মানুষ কোভিড স্বাস্থ্য বিধি মানছেন না। রীতিমতো ভিড় উপচে পড়ছে ওই কেন্দ্রে। রবিবারের বুলেটিনে দেখা গিয়েছিল, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৪ জন। এবং মৃত্যু হয়েছে ৫৩ জনের।

আরও পড়ুন-বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন, অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

করোনা প্রতিরোধে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে চলছে কার্যত লকডাউন। অপরদিকে বিভিন্ন প্রান্তে চলছে টিকা দেওয়ার কাজ। তেমনই গয়েশপুর পুর স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বয়স্কদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে দেখা গেল করোনা স্বাস্থ্য বিধি না মেনেই ভ্যাকসিন নিতে চলে এসেছেন সাধারণ মানুষ। একদিকে যেমন ছিল না সামাজিক দূরত্ব বজায় রাখা, অপরদিকে মাস্ক ছাড়াই ভিতরে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। তবে মানুষ যে এখনও সচেতন নয় তার প্রমাণ মিলেছে এই টিকাকরণ কেন্দ্রে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...