Monday, April 6, 2026

বনমালী মুখার্জি ইনস্টিটিউশন-এ ওয়েব সেমিনারের মাধ্যমে যোগা দিবস পালন

Date:

Share post:

বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও…

ওয়েব-সেমিনারে যোগাসন চর্চার মাধ্যমে আন্তর্জাতিক যোগদিবস পালন। করোনা আবহে স্বাস্থ্য সচেতনতাকে মাথায় রেখে সোমবার,একুশে জুন, সন্ধেয় অভিনব উদ্যোগে সাফল্যের সঙ্গে “বিশ্ব যোগ দিবস” পালন করলো হুগলির শতাব্দীপ্রাচীন, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বৈদ্যবাটী বনমালী মুখার্জি ইনস্টিটিউশন। অনুষ্ঠানের প্রধান উদ্যোগী আয়োজক প্রধানশিক্ষক অমরনাথ ঘোষাল আগেই জানিয়ে দিয়েছিলেন প্রয়োজনীয় নিয়মাবলী সম্পর্কে এবং যথাসময়ে অনুষ্ঠানের লিংক দিয়ে দেন।

সমগ্র অনুষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা এবং পরিচালক ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অভিনন্দন গোস্বামী মহাশয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি গুগল মিটের মাধ্যমে সম্পন্ন হয়, যাতে শিক্ষক, শিক্ষাকর্মী , তাঁদের পরিবারের মানুষেরা, ছাত্ররা ,অভিভাবকেরা এবং বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ যুক্ত হয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর ভাইস প্রেসিডেন্ট ডঃ অভিজিৎ রুদ্র। বিশিষ্ট শিক্ষক শিল্পী সাংবাদিক সাম্য বাঁক ও অর্পিতা বাঁক উদ্বোধনী সংগীত এবং স্তোত্র পাঠ করেন সরকারি দপ্তর “আয়ুষ”- নির্ধারিত যোগ দিবসের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী।

আরও পড়ুন-বিশ্ব যোগা দিবসে ডাকঘরের বিশেষ যোগ প্রশিক্ষণ শিবির

অভিনন্দন বাবু কিছু ব্যায়াম, আসন, প্রাণায়াম করান সেগুলির উপকারিতার কথা বলতে বলতে। যোগ বিষয়ে দীর্ঘদিন চর্চা ক’রে অভিজ্ঞতা অর্জন করেছে বিদ্যালয়ের ছাত্র অনিকেত এবং অতনু। বারবার তারা দর্শকদের মুগ্ধ করেছে। অনলাইন প্রোগ্রামেও তারা তাদের বিশেষ প্রদর্শন উপস্থাপিত করে সবার মন জয় করে নিল। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশেষ অতিথি মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব ডঃ পার্থ কর্মকারের উজ্জ্বল উপস্থিতি। তিনি সবাইকে সাধুবাদ জানান এবং বিদ্যালয় যে এইভাবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল, সে কথা বললেন। তিনি আরও উৎসাহ দেন,বিদ্যালয় যেন ভবিষ্যতে এই ধরণের সদর্থক কাজ করতে থাকে। তিনি এবং অন্য বিশিষ্ট অতিথিদের বিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করে ছাত্রদেরকে আলাদাভাবে উৎসাহিত করেন। সবশেষে অভিনন্দন বাবু এবং প্রধান শিক্ষক সবাইকে ধন্যবাদ জানান এবং সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...