Saturday, April 4, 2026

আগামী ৬-৮ সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ : এইমস

Date:

Share post:

আর বেশিদিন বাকি নেই(corona thirdwave) । আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই দেশজুড়ে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। এই সাবধান বাণী (all India institute of medical sciences, AIIMS)শুনিয়েছে এইমস। এইমস কর্তা জানিয়েছেন, তৃতীয় ঢেউ আছড়ে পড়বেই এ নিয়ে কোন সন্দেহ নেই।

আর আমরা প্রতিনিয়ত যেভাবে করোনা বিধি ভঙ্গ করে চলেছি, তাতে আমাদের এখানেই করোনা আস্তে বেশিদিন সময় নেবে না। এইমা কর্তা আরো জানিয়েছেন, সংক্রমণ ধীরে ধীরে কমছে বলে রাজ্য গুলি লকডাউন (lockdown) থেকে আনলক প্রক্রিয়ায় (unlock process) ফেরা শুরু করেছে। কিন্তু সর্বত্রই অতি উৎসাহী মানুষজন যেভাবে শপিংমল, বাজারে, রাস্তাঘাটে ভিড় করছেন, তাতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে আর বেশি বিলম্ব নেই।

এই পরিস্থিতিতে কোন কোন বিষয়ের উপর সংক্রমণের ঢেউ নির্ভর করছে, তা জানালেন এইমসের চিকিৎসক নীরজ নিশ্চল।

তিনি বললেন, যে কোনও মহামারির ক্ষেত্রেই দুটি বিষয়ের উপরই সংক্রমণের সমস্ত কিছু নির্ভর করে বলেতিনি বলেন, “মূলত ভাইরাস সম্পর্কিত এবং মানব সম্পর্কিত ফ্যাক্টরের উপরই সংক্রমণের ওঠানামা নির্ভর করে। ভাইরাসের মিউটেশন রোখা সাধারণ মানুষের হাতে না থাকলেও, সংক্রমণ রুখতে বিধিনিষেধ মেনে চলার দায়িত্বভার সম্পূর্ণ রূপেই সাধারণ মানুষের হাতে রয়েছে।”

তিনি বলেন, “বর্তমানে করোনাভাইরাসের মিউটেশন ঘটায় তা আরও সংক্রামক হয়ে গিয়েছে। এটা, তবে মিউটেশনের সম্ভাবনাও কম থাকে। এর জন্য প্রয়োজন করোনাবিধি অনুসরণ করা।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...