Friday, April 3, 2026

১৪ বছরে পৃথিবীর তাপ ধরে রাখার হার বেড়েছে দ্বিগুণ, চাঞ্চল্যকর রিপোর্ট নাসার

Date:

Share post:

জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এই পরিস্থিতির মাঝেই এবার প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। যেখানে দাবি করা হচ্ছে, ২০০৫ থেকে ২০১৯- এই সময়কালে পৃথিবীর শক্তির ভারসাম্যে ঘটেছে দ্বিগুণ পরিবর্তন! গত ১৪ বছরে পৃথিবীর তাপ ধরে রাখার হার বেড়েছে দ্বিগুণ! সম্প্রতি এমন তথ্য প্রকাশে এনেছে নাসা (NASA) এবং আমেরিকার ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)। তাদের এই পর্যবেক্ষণ সম্পর্কিত প্রবন্ধ প্রকাশিত হয়েছে জিওফিজিক্যাল রিসার্চ লেটারসে।

সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে তার অনেকটাই ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল শোষণ করে নেয়। বিজ্ঞানীদের দাবি অনুযায়ী আমাদের এই গ্রহ ঠিক কতটা পরিমাণে অবলোহিত তাপ মহাশূন্যে বিকিরণ করবে তার ওপর নির্ভর করে আমাদের জলবায়ুর প্রকৃতি। সহজ করে বলতে গেলে আমরা পৃথিবীর কতটা যত্ন নিচ্ছি সেটার উপর নির্ভর করবে পৃথিবীর জলবায়ুর ধরন। পৃথিবীর শক্তির ভারসাম্য সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীক্ষাটা চালানোর জন্য বিজ্ঞানীরা মূলত দুই ধরনের তথ্যের মধ্যে তূল্যমূল্য বিচার চালিয়েছিলেন। তাঁরা তথ্যের জন্য নির্ভর করেছিলেন- নাসার মেঘ এবং পৃথিবীর বিকিরিত শক্তি ব্যবস্থা (Cloud and Earth’s Radiant Energy System অথবা সিইআরইএস) এবং ‘আর্গো’র উপর।

ভার্জিনিয়ার হাম্পটনের ল্যাংলে রিসার্চ সেন্টারে নাসার সিইআরইএস-এর প্রধান অনুসন্ধানকারী নরম্যান লোব জানিয়েছেন, দু’টি স্বাধীন পর্যবেক্ষণের তথ্য পৃথিবীর শক্তির ভারসাম্যের তারতম্য বুঝতে প্রভূত সাহায্য করেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, অরণ্য ধ্বংস এবং মানুষের অবিবেচকের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহার কার্বনডাই অক্সাইড, মিথেনের মতো গ্রিন হাউজ গ্যাসের মাত্রা বৃদ্ধি করছে বায়ুমণ্ডলে। গ্রিন হাউজ গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ অনেক বেশি মাত্রায় ধরে রাখছে! মহাকাশে তাপ ছড়িয়ে যেতে পারছে না। বৈজ্ঞানিকরা সতর্ক করছেন, এই অবস্থা চলতে থাকলে, দীর্ঘ মেয়াদি হিসেবে জলবায়ুর পরিবর্তন ঘটবে যা মানবজাতির পক্ষে নেতিবাচক প্রভাব ডেকে আনবে!

 

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...