Tuesday, June 23, 2026

তেল সংস্থায় সম্পূর্ণ প্রত্যক্ষ বিদেশি লগ্নির পরিকল্পনায় নীতিগত সমর্থন কেন্দ্রের

Date:

Share post:

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়ে রাষ্ট্রতত্ত্ব ও গ্যাস সংস্থাগুলিতে ১০০ শতাংশ বিদেশি লগ্নির প্রস্তাব দিচ্ছে কেন্দ্র। অনুমোদন ছাড়াই সরাসরি প্রত্যক্ষ বিদেশি লগ্নির (Fdi) নিয়ম চালুর প্রস্তাবে বিভিন্ন মন্ত্রকের মতামত চেয়ে খসড়া ক্যাবিনেট নোট পেশ করেছে বাণিজ্য মন্ত্রক। সূত্রের খবর, যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই নীতিগত সমর্থন দিয়েছে, সেগুলির ক্ষেত্রে এই নিয়ম চালুর পরিকল্পনা হচ্ছে। এই প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মিললে, ভারত পেট্রোলিয়াম (Bpcl) বেসরকারিকরণের পথ আরও প্রশস্ত হবে।

দেশের দ্বিতীয় বৃহত্তম তেল সংস্থাটি বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর আওতায় কেন্দ্রের হাতে থাকা বিপিসিএলের ৫২.৯৮% শেয়ার বিক্রি করবে তারা। ইতিমধ্যে তা কিনতে আগ্রহপত্র পেশ করেছে বেদান্ত। আগ্রহ দেখিয়েছে অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট-সহ দু’টি বিদেশি সংস্থাও।

আরও পড়ুন-যোগীরাজ্য: স্বামী-স্ত্রীর অশান্তি থামাতে এসে মহিলাকে ধর্ষণ পুলিশের

বর্তমান নিয়মে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থার ৪৯% পর্যন্ত শেয়ার সরাসরি কিনতে পারে বিদেশি সংস্থাগুলি। সূত্রের খবর, এফডিআই নীতিতে বদল এনে বিদেশি সংস্থার হাতে বিপিসিএলের রাশ তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...