Saturday, April 4, 2026

ভোট পরবর্তী হিংসা মামলার রায় পুনর্বিবেচনা করার রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে

Date:

Share post:

নির্বাচন পরবর্তী হিংসা মামলার রায়
পুনর্বিবেচনার জন্য রাজ্য যে আর্জি জানিয়েছে, কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ সোমবার তা খারিজ করেছে৷

রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তে গত শুক্রবার, ১৮ জুন জাতীয় মানবাধিকার কমিশনকে (NHRC) কমিটি গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের (Calcutta High court) পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ৷ নির্দেশে এই কমিটিকে সাহায্য করতে বলা হয়েছে রাজ্য সরকারকে (Govt of WB)৷ সেই নির্দেশ প্রত্যাহারের দাবিতে হাইকোর্টে পাল্টা হলফনামা পেশ করে রাজ্য সরকার।

এদিনের শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে বলেন, “গত ১৮ জুন ভোট পরবর্তী হিংসা মামলায় বৃহত্তর বেঞ্চ
জাতীয় মানবাধিকার কমিশনকে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলো৷ এই নির্দেশ পুনর্বিবেচনা করা হোক৷” একইসঙ্গে AG বলেন, “গত ১৮ জুনের রায়ের প্রয়োগ আগামী দু’দিন স্থগিত রাখা হোক৷ কারণ, রাজ্য এই বিষয়ে লিখিত হলফনামা জমা দিতে চায়৷ হলফনামা দেওয়ার সুযোগ চাইছি”৷

◾বিচারপতি সৌমেন সেন (AGকে) – কত সংখ্যক অভিযোগ আপনাদের কাছে এসেছে?

◾বিচারপতি:হরিশ ট্যান্ডন – জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জমা পড়েছে। হয়তো রাজ্য মানাধিকার কমিশনে অভিযোগ জানিয়ে কিছু হচ্ছে না, তাই জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ।

◾AG – এখনও রাজ্য মানবাধিকার কমিশন কোনও অভিযোগ আমার কাছে পাঠায়নি

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – আমরা তো বলেছি কমিটি বিষয়গুলি খতিয়ে দেখে রিপোর্ট আদালতে জমা করবে

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – আমরা তো এক্সামিনের মাধ্যমে ইনপুট চেয়েছি মাত্র৷

◾মামলাকারীর আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল – রবিবার রাতেও উত্তর ২৪ পরগনা ও বর্ধমানে এই ধরনের ঘটনা পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন কিছু করছে না।

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – আমরা নির্বাচন পরবর্তী হিংসার বিচার করছি। আমরা প্রশাসনিক বিচার করছি না।

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – প্রতিদিন যদি দুই রাজনৈতিক দলের মধ্যে এই ধরনের সংঘর্ষ হয়, তবে আদালতের পক্ষে তা বিচার করা খুবই কঠিন৷

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – আবেদনকারীদের মনে রাখতে হবে আমরা শুধুমাত্র নির্বাচন পরবর্তী হিংসার বিচার করছি। প্রতিদিনের সংঘর্ষের নয়।

◾মামলাকারীর আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল – গত ১৮ জুনের রায় পুরোপুরি অন্তর্বর্তী রায়। এই রায় স্থগিতের প্রশ্নই ওঠে না। আমাদের বক্তব্য, ওই রায় অনুযায়ীই আদালতে রিপোর্ট দাখিল করা হোক।

এর পরেই বৃহত্তর বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্যের আবেদন গ্রহণ করছে না আদালত৷ রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য যে আবেদন করেছে, তা খারিজ করা হলো৷

_____

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...