Wednesday, June 24, 2026

আলাদা রাজ্যের কথা ভাবার সময় আসেনি, বার্লার উল্টো সুর বিস্তার গলায়

Date:

Share post:

উত্তরবঙ্গকে (north bengal) ভাগ করার দাবি নিয়ে বিজেপির (bjp) মতানৈক্য ক্রমশ স্পষ্ট হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পর এবার দলীয় সাংসদ জন বার্লার মন্তব্যের উল্টো সুর শোনা গেল দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার (raju bista) গলায়। বঙ্গভঙ্গের (bangabhanga) দাবি তুললে রাজনৈতিকভাবে যে হিতে বিপরীত হতে পারে তা বুঝেই সম্ভবত আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের মন্তব্যের থেকে দূরত্ব বাড়াচ্ছেন অন্যরা।

সোমবার রাজ্য বিজেপি সভাপতির সুরই শোনা গিয়েছে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তার গলাতেও। এদিন তিনি বলেন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার বিষয়ে ভাবার মত সময় এখনও আসেনি। জন বার্লা যা বলেছেন, তার উত্তর তিনিই দেবেন। প্রসঙ্গত, জন বার্লার মন্তব্য যে তাঁর ব্যক্তিগত, রবিবারই তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দলীয় সাংসদের দাবি উড়িয়ে তিনি বলেছেন, বিজেপি অখন্ড পশ্চিমবঙ্গের পক্ষে। জন বার্লা যা বলেছেন দল তা সমর্থন করে না।

তবে বঙ্গভঙ্গের দাবি সমর্থন না করলেও উত্তরবঙ্গকে বঞ্চনা করার অভিযোগ থেকে সরছেন না অন্যান্য বিজেপি নেতারা। এবিষয়ে রাজ্য সরকারের উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ, গত দশ বছরে উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি। মমতা বন্দোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের সঙ্গে খেলা করেছেন। একের পর এক চা বাগান বন্ধ। তা খোলার চেষ্টা হয়নি। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাড়া আর কোনও মেডিকেল কলেজ হয়নি সেখানে। এছাড়া বেকারত্ব, কর্মসংস্থানের দাবি নিয়েও সরকারের বিরুদ্ধে সরব হন রাজু বিস্তা।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...