Monday, April 13, 2026

‘মিশন ২০২৪’? দ্বিতীয় দফায় ফের পিকে-পাওয়ারের বৈঠক ঘিরে জল্পনা

Date:

Share post:

বঙ্গে বিজেপি ব্যর্থতার পর, গোটা দেশের নজর এখন বাইশের উত্তরপ্রদেশ নির্বাচনের(Uttar Pradesh election) দিকে। তবে এসব কিছুকে ছাপিয়ে বিরোধী শিবির একজোট হয়ে প্রস্তুতি নিচ্ছে ২০২৪ সালের লোকসভা(lok sabha election) নির্বাচনকে মাথায় রেখে। এই পরিস্থিতির মাঝেই সোমবার ফের এনসিপি (NCP)প্রধান শরদ পাওয়ারের(Sharad Pawar) সঙ্গে বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor)। কোন বিষয় নিয়ে তাদের এই বৈঠক তা প্রকাশ্যে না এলেও অনুমান করা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে গোপনে ঘুটি সাজানো এখন থেকেই শুরু করে দিয়েছে বিরোধী শিবির। আর সেই লক্ষ্যেই এই বৈঠক। শুধু তাই নয় বৈঠক শেষে দেশের ১৫টি বিরোধী রাজনৈতিক দলকে নিজের বাসভবনে বৈঠকে ডেকেছেন পাওয়ার। এই বৈঠকে রাজ্যের শাসক দল তৃণমূল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এমনটাও শোনা যাচ্ছে।

একুশের বিধানসভা নির্বাচনে বাংলার দিকে নজর ছিল গোটা দেশের। সেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে লড়াইয়ের ময়দানে ছিলেন একেবারে নরেন্দ্র মোদী- অমিত শাহরা। অবশ্য তাদের টেক্কা দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের বাংলার মসনদে বসেছেন মমতাই। আর এই লড়াইয়ে অন্যতম ভূমিকা ছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরের। বঙ্গে বিপুল সাফল্যের পর পিকের লক্ষ্য এখন দিল্লিতে মোদি সরকারকে সরানো। যার ফলে অ-কংগ্রেসি দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট গড়তে উদ্যোগী হয়েছেন তিনি। অন্তত তেমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে মাত্র ১০ দিনের ব্যবধানে সোমবার ফের শারদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রশান্ত কিশোর। অনুমান করা হচ্ছে, এই বৈঠকে তৃতীয় ফ্রন্ট গঠনের পাশাপাশি, কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন:শোকজের জবাবে সন্তুষ্ট নয়, আলাপনকে কড়া চিঠি পাঠাল কেন্দ্র

উল্লেখ্য, গত ১১ জুন মুম্বইতে শরদ পাওয়ার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন প্রশান্ত কিশোর। যদিও সেই সাক্ষাৎকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে প্রশান্ত কিশোর দাবি করলেও ওয়াকিবহাল মহল অবশ্য তা মানতে নারাজ। বিশেষজ্ঞদের অনুমান ছিল, বঙ্গ নির্বাচনে সাফল্যের পর এবার কোমর বেঁধে লোকসভা নির্বাচনের দিকে ঝাঁপাচ্ছে টিম পিকে। আর সেই উদ্দেশেই পাওয়ারের সঙ্গে একের পর এক বৈঠক করছেন তিনি।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...