Monday, April 6, 2026

সংসদে তীব্র বিজেপি বিরোধিতার বার্তা দিতে দিল্লিতে দফায় দফায় বৈঠক অভিষেকের

Date:

Share post:

বুধবার রাতে দিল্লি পৌঁছে বৃহস্পতিবার সকাল থেকেই দলের রণকৌশল ঠিক করতে বৈঠক শুরু করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সকাল সাড়ে দশটা নাগাদ সংসদ ভবনে তৃণমূলের সাংসদদের নিয়ে বৈঠক করেন অভিষেক। লোকসভা এবং রাজ্যসভায় বিজেপির তীব্র বিরোধিতার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অধিবেশনে অ-বিজেপি দলগুলির সঙ্গে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সমভাবাপন্ন দলের সঙ্গে ঐক্য সংঘটিত করার বিষয় জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

একুশে জুলাই উদযাপনের পর রাতেই দিল্লি পৌঁছেছেন অভিষেক। সূত্রের খবর, এদিন দুপুরে দলের রণনীতি নির্ধারণ করতে ৭নম্বর মহাদেব রোডে তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়ের (Sukhendu Sekhar Roy) বাড়িতে সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। সংসদের বাদল অধিবেশনে দলের রণনীতি নিয়ে মূলত এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...