Friday, June 26, 2026

সুপ্রিম কোর্টে নারদ- মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু

Date:

Share post:

শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রুজু করা মামলার বিচার প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অনিরুদ্ধ বসু৷

নারদ-মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে হলফনামা পেশ করার আর্জি জানিয়ে এবং গত ৯ জুন বৃহত্তর বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক৷ মঙ্গলবার এই আবেদনের শুনানি হওয়ার কথা ছিলো সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর এজলাসে৷ কিন্তু এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু৷

আইনি মহলের ধারনা, বিচারপতি বসু নিজে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে এই মামলার বিচার প্রক্রিয়ায় তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে৷ এমন আশঙ্কা থেকেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। আপাতত এই মামলা স্থগিত রাখা হয়েছে এবং মামলাটি অপর যে বেঞ্চে বিচারপতি বসু নেই, সেই বেঞ্চেই পাঠানো হতে পারে৷

আরও পড়ুন:লক্ষ্য আধুনিক পার্টি অফিস, এই সপ্তাহ থেকেই তৃণমূলভবন ভাঙার কাজ শুরু

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...