Saturday, May 23, 2026

লক্ষ্য আধুনিক পার্টি অফিস, এই সপ্তাহ থেকেই তৃণমূলভবন ভাঙার কাজ শুরু

Date:

Share post:

তপসিয়ায় তৃণমূল কংগ্রেস ভবন (tmc party office) ভেঙে আধুনিক ভবন তৈরি হবে। আজ, মঙ্গলবার থেকে ফাইলপত্র ও জরুরি জিনিস সরানোর কাজ শুরু হবে। এই সপ্তাহ থেকেই ভাঙার কাজেও হাত লাগানো হবে বলেই খবর।

রাজ্যে দল যত বড় হয়েছে, কাজের পরিধিও বেড়েছে তৃণমূল কংগ্রেসে (tmc)। কিন্তু রাজ্যের শাসক দলের পার্টি অফিসে জায়গার অভাব অনেক দিন থেকেই। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই সুপ্রিমোর অনুমোদন নিয়ে এই কাজে নেমে পড়েন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek Banerjee) । একদিকে দলকে সর্বভারতীয় প্রেক্ষাপট দেওয়ার জন্য যেমন শরদ পাওয়ার (shorod power) থেকে কেজরিওয়ালসহ ( arvind kejriwal) বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক শুরু হয়ে গিয়েছে, তেমনি রাজ্যে দলের সংগঠনকে মজবুত করার পাশাপাশি দলের সদর দফতরকেও ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে সময়ের দাবি রেখে। কর্পোরেট ছোঁয়া না বলে বলা উচিত আধুনিকতার ছোঁয়া থাকছে নয়া ভবনে।

চারতলার এই বিল্ডিংয়ের বেসমেন্টে থাকছে গাড়ি পার্কিংয়ের জায়গা। থাকছে ক্যান্টিন, কনফারেন্স হল, প্রেস কর্নার। দলের শীর্ষ নেতৃত্ব ও সংগঠনের দায়িত্বপ্রাপ্তদের জন্য আলাদা কেবিন সহ প্রয়োজনীয় ব্যবস্থা।

পার্টি অফিস তৈরি করার লক্ষ্যকে সামনে নিয়ে ইতিমধ্যে অর্থকরী বিষয়টিও মাথায় রাখা হয়েছে। ইতিমধ্যে সাংসদ ও বিধায়কদের বার্ষিক চাঁদা দ্বিগুন করা হয়েছে। শুধু ভবন নির্মাণের জন্য সাংসদ ও বিধায়কদের প্রত্যেকে এক লক্ষ টাকা দেবেন। এছাড়া সমর্থক ও পার্টি দরদীদের অনুদান থাকবে। বছর দেড়েকের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...