Saturday, April 4, 2026

হাইকোর্টে মিঠুন- মামলার শুনানি আগামী শুক্রবার

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর ( Mithun Chakraborty) দায়ের করা মামলার শুনানি হবে আগামী শুক্রবার, ২৫ জুন৷ মঙ্গলবার এই মামলার শুনানির দিন ধার্য থাকলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল(AG) সময় প্রার্থনা করেন৷ বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, শুনানি হবে ২৫ জুন বেলা দু’টোয়৷

প্রসঙ্গত, মানিকতলা থানায় কিছুদিন আগে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে FIR করে অভিযোগ করা হয়েছিলো, ভোটপ্রচারে তিনি হিংসায় প্ররোচনা দিয়েছেন৷ মিঠুনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের এই অভিযোগ আনেন উত্তর কলকাতা যুব তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল। FIR-এ বলা হয়, মিঠুনের ওই সব সংলাপের জন্য উত্তেজনা ছড়়িয়েছে রাজ্যে। একজন তারকা হিসাবে প্রকাশ্য মঞ্চে এই ধরনের সংলাপ ব্যবহার করে মিঠুন দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে৷

ওই FIR খারিজের দাবি নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা৷

আরও পড়ুন:আইএসএফ নিয়ে অধীরের মন্তব্যের পাল্টা দিলেন নওশাদ

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...