Saturday, April 4, 2026

নিউটাউন এনকাউন্টার: সাপুরজির ফ্ল্যাটে বসে ইতালি পালানোর ছক কষেছিল জয়পাল

Date:

Share post:

নিউটাউন কাণ্ডে (Newtown Case) তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশের (Kolkata Police) এনকাউন্টারে (Encounter) খতম পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার (Joypal Bhullar) ইতালি (Italy) পালানোর ছক কষছিলেন। এবং আরও চাঞ্চল্যকর বিষয়, পাকিস্তানের কুখ্যাত ড্রাগ মাফিয়া হরবিন্দর সান্ধু ওরফেরিন্ডা জয়পালকে এই পালানোর জন্য সাহায্য করছিল। যে আদপে মহারাষ্ট্রের বাসিন্দা। এবং পাঞ্জাবের দুষ্কৃতীদের একটি ডেরা থেকে জয়পালের ব্যবহার করা মোবাইলের দুটি এসএমএস থেকে উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য।

তদন্তে নেমে গোয়েন্দারা আরও জানতে পেরেছে ২০১৮ সালে এক মহিলা সঙ্গীকে নিয়ে পশ্চিমবঙ্গে আসে ড্রাগ মাফিয়া রিন্ডা। হুগলির পানাগড়ের কাছে একটি হোটেল তারা উঠেছিল বলে জানা গিয়েছে। তখন ড্রাগ পাচারের গোপন খবর পেয়ে ওই হোটেলে তল্লাশি চালায় পুলিশ। এবং রিন্ডা, তার মহিলা সঙ্গিনী ও আরও একজন ধরা পড়ে পুলিশের হাতে। কিন্তু পুলিশের হাত থেকে রিন্ডা পালাতে সফল হয়।

এরপর সে পাকিস্তানে গিয়ে গা ঢাকা দেয় এবং সেখান থেকেই ড্রাগ ডিলিং শুরু করে। খালিস্থান জঙ্গিদের সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে। তখনই রিন্ডার সঙ্গে যোগাযোগ বেড়ে যায় জয়পালের সঙ্গে। এবং পাঞ্জাব থেকে কলকাতা হয়ে ইতালি পালানোর ছক কষতে থাকে জয়পাল। আর পাকিস্তানে বসে এই কাজে তাকে সাহায্য করতে থাকে রিন্ডা। যদিও তার আগেই নিউটাউন এনকাউন্টারে খতম হয় জয়পাল ও তার সঙ্গী।

আরও পড়ুন- কালিয়াচককাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ: কীভাবে হত্যা? দেখাল খোদ আসিফ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...