Sunday, June 28, 2026

বিধানসভায় ৭ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

Date:

Share post:

২০১১ পরিবর্তনের বছর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রীর (Finance Minister) পদ যোগ্যতার সঙ্গে অলঙ্কার করে আসছেন। তবে অসুস্থ থাকায় এবার বিধানসভা নির্বাচনে লড়েন নি। তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকেই বাংলার অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। অসুস্থ শরীর নিয়ে নিজের সাধ্যমতো কাজও করছেন খড়দার দু’বারের বিজয়ী তৃণমূল প্রার্থী অমিত মিত্র (Amit Mitra)।

রীতি মেনে অর্থমন্ত্রী অমিতবাবু অসুস্থ থাকায় বিধানসভা নির্বাচনের আগে ”ভোট অন অ্যাকাউন্ট” (Vote on Account) পেশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আইন মেনে পেশ করতে হবে পূর্নাঙ্গ বাজেট।

বিধানসভা সূত্রে খবর, আগামী ৭ জুলাই পেশ হতে চলেছে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট। অসুস্থতার কারণে অমিত মিত্র এবারও বিধানসভা কক্ষে হাজির থেকে বাজেট পেশ করতে পারবেন না। তাঁর পরিবর্তে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বাজেট পেশ করবেন বলেই জানা যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্য আইনগত কোনও বাধা নেই। পার্থবাবু নিজেও সে কথা জানিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, “পরিষদীয় মন্ত্রী হিসেবে আমি বিধানসভায় বাজেট পড়তেই পারি। আইনি সমস্যা নেই। তবে এখনও কোনও নির্দেশ পাইনি। পুরো বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে।”

বিধানসভা সূত্রে আরও খবর, আগামী ২ জুলাই শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। এবং অধিবেশন শুরু হতে পারে প্রথা মেনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের স্বাগত ভাষণ দিয়ে।

আরও পড়ুন- করোনা মোকাবিলায় ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন! বলছে সমীক্ষা

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...