Tuesday, June 23, 2026

করোনা মোকাবিলায় ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন! বলছে সমীক্ষা

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে টিকাকরণ। দেশে কোভিশিল্ড, স্পুটনিক ভি ছাড়াও মানবদেহে প্রয়োগ করা হচ্ছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। এরই মধ্যে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে কোভ্যাক্সিন ৭৭.৮ শতাংশ কার্যকার। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটির সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।

সূত্রের খবর, চলতি বছরের এপ্রিলে ভারত বায়োটেকের তরফে দাবি করা হয়, কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় অভ্যন্তরীণ ট্রায়ালে ৭৮ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। মার্চে প্রথম অভ্যন্তরীণ ট্রায়ালে করোনা ঠেকাতে কোভ্যাক্সিন ৮১ শতাংশ সক্ষম হয়েছে দাবি করেছিল ভারত বায়োটেক।

প্রথম এবং দ্বিতীয় অভ্যন্তরীণ ট্রায়ালে যথাক্রমে ৪৩ জন এবং ১২৭ জনের উপর পরীক্ষা চালানো হয়েছিল। ভারত বায়োটেকের তরফে দাবি করা হয়েছিল, দ্বিতীয় দফায় গুরুতর করোনা সংক্রমণের ক্ষেত্রে ১০০ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। কমেছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও। উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে কোভ্যাক্সিনের ৭০ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে।

প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্যের ভিত্তিতে ডিসিজিআই, জানুয়ারী মাসে ভারতে কোভ্যাক্সিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছিল। কোভ্যাক্সিনের তথ্য প্রকাশে বিলম্বের মধ্যে, প্রাথমিক সমীক্ষায় দাবি করা হয়েছিল যে কোভিশিল্ড ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের চেয়ে করোনার বিরুদ্ধে আরও বেশি অ্যান্টিবডি তৈরি করে।

আরও পড়ুন-অ-বিজেপি দলের বৈঠকে একজোট হওয়ার বার্তা, ব্রাত্য নয় কংগ্রেস: জানালেন মেমনরা

গবেষণায় দেখা গিয়েছে, যারা কোভিশিল্ড ভ্যাকসিনের ২ টি ডোজ নিয়েছেন তাঁদের মধ্যে ৯৮ শতাংশ অ্যান্টিবডি তৈরি হয়েছিল, এবং যারা কোভ্যাক্সিন নিয়েছিলেন তাঁদের মধ্যে ৮০ শতাংশ অ্যান্টিবডি তৈরি হয়েছিল।

তবে, ভারত বায়োটেক সেই গবেষণাকে খুব বেশি গুরুত্ব দেয়নি। বলেছিল, প্রাথমিক গবেষণায় অনেক ত্রুটি ছিল। এটি অ্যাডহকের ভিত্তিতে করা হয়েছিল। ফার্মাসিউটিক্যাল সংস্থা আরও বলেছিল যে, গবেষণাটি পিয়ার-রিভিউ করা হয়নি এবং বৈজ্ঞানিকভাবে পরিকল্পনা করা হয়নি।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...