Saturday, June 13, 2026

শুভেন্দুর বারবার দিল্লি ছুটে যাওয়ার আসল রহস্যটা কী?

Date:

Share post:

রাতের ফ্লাইট ধরে মঙ্গলবার সকালেই দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (jp nadda) কাছে শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। প্রশ্ন কেন? সপ্তাহ দুয়েক আগেই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী (home minister), প্রধানমন্ত্রীর (prime minister) সঙ্গে দেখা করে গিয়েছেন শুভেন্দু। তারপরেও ফের কেন?

শুভেন্দুর ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে দলের সভাপতি যখন ডেকেছেন, তখন তা সাংগঠনিক বিষয় নিয়েই হবে। কিন্তু অন্দরের খবর বলছে অন্য কথা। মূলত নারদা মামলায় (narada case) সক্রিয় হয়ে অভিযুক্তদের একসঙ্গে জড়াতে চাইছে সিবিআই (cbi)। শুভেন্দুও এই মামলায় অভিযুক্ত। ফলে পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজতে মরিয়ে শুভেন্দু। রাজ্যে দলের বিরোধী নেতার সম্মান বাঁচাতে বিজেপিও পথ খুঁজছে।

শুধু কি নারদা? শুভেন্দুর ঘনিষ্ঠ মহলে খবর সারদা (sarada), রোজভ্যালি (rose valley) বা অন্য চিটফান্ড তদন্ত নিয়েও সক্রিয় সিবিআই ও ইডি (ed)। শুভেন্দু রীতিমতো এজেন্সির স্ক্যানারে রয়েছেন। তদন্তে নেমে কেন্দ্রীয় এজেন্সি যদি শুভেন্দুকে ‘বাদ’ দেওয়ার রাস্তায় নামে তাহলে অসংখ্য প্রশ্ন উঠতে বাধ্য। তাহলে সেই পথটা কী হবে? সেটা খুঁজতে গিয়ে শাহ থেকে মোদি কিংবা নাড্ডার এখন সমস্যা বাড়ছে। প্রবল চাপে খোদ বিধায়ক শুভেন্দু অধিকারী। বৈঠক করে এসে তিনি যাই বলুন না কেন, আসলে তলে তলে প্রবল টেনশনে অধিকারী পরিবার।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...