Friday, April 3, 2026

চুঁচুড়ায় পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধ খুনে চাঞ্চল্য!

Date:

Share post:

চুঁচুড়া ও হুগলি স্টেশনের মাঝামাঝি রবীন্দ্রনগর পশ্চিম পাড়ায় ৬৮ বছরের বৃদ্ধকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাড়ির পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদে বুধবার দুপুরের এই খুন বলে অভিযোগ। মহাদেব হালদার (Mahadev Halder) ছোটখাটো ব্যবসা করেন। এদিন সকালে তাঁর বাড়ির পাশে রেল লাইনের ধারে আমসত্ত্ব শুকোতে দিতে যান তিনি। অভিযোগ, সেই সময় পিছন থেকে তাঁকে এলোপাথাড়ি কোপান স্বপন হাওলাদার (Swapan Howlader)। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে যান।

অভিযোগ, স্বপন হাওলাদার জমি সংক্রান্ত ব্যাপারে দীর্ঘদিনের বিবাদ লেগেই ছিল। খবর পেয়ে চুঁচুড়া (Chinsura) থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুলিশ (Police) বাহিনী। তারা এলাকা ঘুরে দেখে। যে অস্ত্র দিয়ে কোপানো হয়েছে সেটাও উদ্ধার হয়েচে। স্বপন হাওলাদার পেশায় ভ্যান চালক। তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন- ফের ৪ লাখ করে ভ্যাকসিন, ১২ বছর পর্যন্ত বাচ্চার মায়েদের টিকাকরণে জোর: মমতা 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...