Friday, June 26, 2026

দিঘায় হোটেল মালিক খুনে গ্রেফতার কাঠের মিস্ত্রি

Date:

Share post:

নিউ দিঘায় হোটেল মালিক খুনের কিনারা করল পুলিশ। মূল অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।

গত শনিবার বালিশ চাপা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছিল হোটেল মালিক সুব্রত সরকারের মৃতদেহ। মঙ্গলবার রামনগরের ঠিকরা এলাকা থেকে অভিযুক্ত জামিল শাহকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তি পেশায় কাঠের মিস্ত্রি। কী কারণে খুন, এই ঘটনায় আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে ডাকাডাকি করেও সুব্রতবাবুর সাড়া মেলেনি। এর পর পুলিশে খবর দেন হোটেলকর্মীরা। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে বিছানায় পড়ে রয়েছে সুব্রতবাবুর দেহ। গলায় রয়েছে দড়ির ফাঁস, মুখে চাপা দেওয়া রয়েছে বালিশ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করেছিল, রাতে বাইরে থেকে কেউ ঘরে ঢুকে খুন করেছে সুব্রতবাবুকে।
হোটেলের এক কর্মী জানিয়েছিলেন, প্রত্যেকদিনই খুব সকালে ঘুম থেকে উঠতেন সুব্রতবাবু। শনিবার বেলা হয়ে গেলেও তাঁর সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করলে ঘটনা প্রকাশ্যে আসে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...