Wednesday, April 8, 2026

মগরায় বন্ধ হয়ে গেল সুতো ও রাসায়নিক তৈরির কারখানা, কর্মহীন ৪ হাজার

Date:

Share post:

অতিমারি পরিস্থিতির মধ্যে হুগলির মগরায় বন্ধ হয়ে গেল সুতো ও রাসায়নিক তৈরির একটি কারখানা। কাজ হারালেন প্রায় চার হাজার শ্রমিক। কর্তৃপক্ষের যুক্তি , বিপুল লোকসানের কারণেই সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে কারখানা। যদিও পাকাপাকি ভাবে কাজ হারানোর আশঙ্কা করছেন শ্রমিকরা।

মঙ্গলবার কেশোরাম রেয়ন কারখানার শ্রমিকরা কাজে এসে দেখতে পান, সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলছে গেটে ও দেওয়ালে।করোনা পরিস্থিতির কারণে আর্থিক সঙ্কট,বিক্রি না হওয়ায় উৎপাদিত মাল মজুত হয়ে থাকা, কয়লা এবং কাঁচামালের যোগান না থাকার কারণ দেখানো হয়েছে সাসপেনশানের নোটিশে।এদিন সকালের শিফ্টে কাজ করতে আসা শ্রমিকরা কারখানা গেটে নোটিস দেখতে পান।সূতো তৈরীর এই কারখানায় একটি কেমিক্যাল ইউনিটও রয়েছে।সেটিও বন্ধের নোটিস দেওয়া হয়েছে।
করোনা আবহে মানুষ কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন ক্ষেত্রে।জেলার জুটমিলগুলোর অবস্থাও ভালো না।ত্রিশ শতাংশ শ্রমিক নিয়ে মিল চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।কেশোরাম রেয়ন কারখানায় গত এক সপ্তাহ ধরে উৎপাদন বন্ধ ছিলো।কারখানা কর্তৃপক্ষের দাবি,করোনা আবহে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় উৎপাদিত পন্য গুদামে মজুত হয়ে পড়ে রয়েছে। কয়লা এবং অন্যান্য কাঁচামালেরও অভাব রয়েছে।তাই কোম্পানি আর্থিক ক্ষতির মুখে পড়েছে।যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়, ততদিন কারখানায় সাসপেনশান অফ ওয়ার্ক থাকবে বলে নোটিসে জানানো হয়েছে।
কেশোরাম রেয়ন কারখানায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন।
এই কারখানার সিআইটিইউ-র সাধারণ সম্পাদক কুমুদ মালো বলেন,কারখানায় শ্রমিকদের বেতন ঠিকমতো হচ্ছিল না।গত ১১ জুন আমরা কারখানার পাঁচটি ইউনিয়ন মিলে এ নিয়ে প্রশাসনকে জানিয়েছি।তার পর থেকে দেখালাম উৎপাদন বন্ধ হয়ে গেলো।গতকাল শ্রমদপ্তর,শ্রমমন্ত্রী, হুগলি জেলা প্রশাসনের আধিকারিকদের চিঠি দিয়ে পরিস্থিতি জানানো হয়।আর আজ সকালে সাসপেনশানের নোটিস দেওয়া হল।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...