Tuesday, June 23, 2026

ভোট-পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল

Date:

Share post:

রাজ্যে ভোট পরবর্তী হিংসা(post poll violation) পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব গেরুয়া শিবির। বিজেপির সুরে সুর মিলিয়ে সরকারকে চাপে ফেলতে কোমর বেঁধে নেমেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। গেরুয়া শিবিরের অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই সাত সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন(human rights commission)। বুধবার অভিযোগের সত্যতা যাচাই করতে এবার রাজ্যে পা রাখল তারা।

জানা যাচ্ছে, বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে আগামী কয়েকদিনে রাজ্যের নানান প্রান্তে পরিদর্শন করবে এই কমিটি। সূত্র মারফত জানা যাচ্ছে, অন্তত ৫ টি দলে ভাগ হয়ে আজকের যে সমস্ত প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেই সমস্ত জায়গায় পরিদর্শনে যাবে মানবাধিকার কমিশনের সদস্যরা। গোটা রাজ্য ঘুরে দেখে তৈরি করা হবে রিপোর্ট। জানা যাচ্ছে তিন থেকে চার দিন রাজ্যে থেকে এই দল সমস্ত জায়গা পরিদর্শন করবে।

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশ মেনে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল আগেই। যে কমিটিতে রয়েছে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিরা। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য রাজীব জৈনের নেতৃত্বে জায়গা দেওয়া হয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ, জাতীয় মহিলা কমিশনের সদস্য রাজুলবেন দেশাই, জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তকারী অফিসার সন্তোষ মেহরা এবং মঞ্জিল সাইনিকে। রাজ্য থেকে কমিটিতে রয়েছেন রাজ্য মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার প্রদীপ কুমার পাঁজা ও রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য রাজু মুখোপাধ্যায়। বুধবার গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে পা রাখল কমিটির কেন্দ্রীয় সদস্য।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...