Tuesday, June 23, 2026

দ্রুত উপনির্বাচন হোক রাজ্যে: প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবেন মমতা

Date:

Share post:

দ্রুত উপনির্বাচন হয়ে যাক রাজ্যে। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, রাজ্যে করোনা (Carona) পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সেই কারণে নির্বাচন কমিশন চাইলে এখনই রাজ্যে উপনির্বাচন হতে পারে। প্রচারের জন্য তাঁদের সাতদিন সময় দিলেই যথেষ্ট বলে মন্তব্য করেন মমতা। “আমি জানি, প্রধানমন্ত্রী বললেই কমিশন উপনির্বাচনের ঘোষণা করবে। আমি তাই প্রধামন্ত্রীকেই উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করব।’’

নিয়ম অনুযায়ী সরকার গঠনের 6 মাসের মধ্যে কোনও আসন থেকে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যেই মমতার আগের কেন্দ্র ভবানীপুরের (Bhabanipur) বিধায়ক (Mla) পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। শোভনদেব নিজেও কৃষিমন্ত্রী। ফলে তাঁকেও কোনও আসন থেকে জিতে আসতে হবে। তৃণমূল সূত্রে খবর, খড়দহে প্রার্থী হতে পারেন তিনি। কারণ, ওই আসনে জয়ী কাজল সিংহ ফল ঘোষণার আগেই করোনায় মারা গিয়েছেন। সেখানেও উপনির্বাচন হওয়ার কথা। বিধানসভা নির্বাচনে প্রার্থী হননি রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রও (Amit Mitra)। তাঁকেও 6 মাসের মধ্যে জিতে আসতে হবে। বিধানসভা নির্বাচনের সময়ে প্রার্থীর মৃত্যুতে মুর্শিদাবাদের 2 টি আসন সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন হয়নি। সেখানেও উপনির্বাচন হবে। সব মিলিয়ে মোট চারটি কেন্দ্রে উপনির্বাচন করাতে হবে।  এখন মুখ্যমন্ত্রী মন্তব্যের পর দিন ঘোষণা কবে হয় সেটাই দেখার।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...