Tuesday, June 23, 2026

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, দু’ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা পাড়ি দিচ্ছে কানাডা

Date:

Share post:

দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপর বাতাসে মিশবে শিউলি ফুলের গন্ধ। রাস্তার ধারে দেখা যাবে কাশফুল। দেখা যাবে শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। আর তারপরই “বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন।” এ এক অন্য অনুভূতি।

তবে গত বছরও করোনা পরিস্থিতির মধ্যে কম জাঁকজমকভাবে হয়েছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এ বছর দ্বিতীয় ঘেউ আছড়ে পড়েছে দেশে। বিশেষজ্ঞদের মতে আর ৩ থেকে ৪ মাসের মধ্যেই আছড়ে পড়বে তৃতীয় ঢেউ। তাই মনে করা হচ্ছে এবছরও নমঃ নমঃ করে সারা হবে দুর্গাপুজো। ইতিমধ্যে এ রাজ্য থেকে বিদেশে পাড়ি দেওয়া শুরু করেছে দুর্গাপ্রতিমা। দু’ফুট উচ্চতা ও দু’ফুট চওড়ার একচালার ডাকের সাজের দুর্গাপ্রতিমাটি পাড়ি দিচ্ছে কানাডাতে।

আরও পড়ুন-ভোট-পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল

নদিয়ার শান্তিপুরে তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে কানাডা। শান্তিপুর সাহাপাড়া স্ট্রিটের শুভজিৎ দে নামে বছর ২৮ এর এক শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে কানাডায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া এক প্রবাসী বাঙ্গালির অর্ডার পেয়ে মাত্র কুড়ি দিনের পরিশ্রম শেষে ইপক্সি কম্পাউন্ড অর্থাৎ একপ্রকার ফাইবার দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন শুভজিৎ। দু’ফুট উচ্চতা ও দু ফুট চওড়ার এক চালার ডাকের সাজের দুর্গা প্রতিমাটি বাক্সবন্দি হয়ে ট্রান্সপোর্টের মাধ্যমে কানাডায় পৌঁছবে। শুভজিৎ দে পেশায় আঁকার শিক্ষক। তিনি প্রথাগতভাবে মৃৎ শিল্পের কাজ না শিখেও তাঁর শৈল্পিক কাজের নমুনা সোশ্যাল মিডিয়ায় দেখার পরে কানাডার প্রবাসী এক গৃহবধূ অর্ডার দেন।

 

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...