Tuesday, June 23, 2026

নিউটাউনে এনকাউন্টার: আবাসনগুলির নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক ডাকল HIDCO

Date:

Share post:

নিউটাউন এনকাউন্টারের (Newtown Encounter) পর শহর ও শহরতলীর অভিজাত আবাসনগুলির নিরাপত্তা নিয়ে এবার নড়েচড়ে বসলো প্রশাসন। এভাবে ভিন রাজ্যের কুখ্যাত গ্যাংস্টার আবাসনে ডেরা বেঁধে ছিল, সেটা এখনও বিশ্বাস করতে পারছেন না সাপুরজির “সুখবৃষ্টি” আবাসনের বাসিন্দারা।

নিউটাউন কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তা বিষয়ক জরুরি বৈঠক ডাকল হিডকো (HIDCO) কর্তৃপক্ষ। আগামিকাল, বৃহস্পতিবার বিধানগর পুলিশ কমিশনারেট, নিউটাউনের বিভিন্ন ব্লক ও আবাসনের চেয়ারম্যান ও সেক্রেটারিদের নিয়ে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। নিরাপত্তার খাতিরে ফ্ল্যাট মালিকদের উপর একাধিক বিধি-নিষেধ ও শর্ত চাপানো হবে। ফ্ল্যাট মালিক কাকে ভাড়া দিচ্ছেন, তার সমস্ত নথি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জমা দিতে হতে পারে।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...