Tuesday, March 31, 2026

শীতলকুচিকাণ্ড: বয়ানে বিস্তর অসঙ্গতি, CID জেরার মুখে ভেঙে পড়লেন প্রাক্তন পুলিশ সুপার

Date:

Share post:

বিধানসভা ভোটে চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচি কেন্দ্রের জোড়পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জন তরতাজা যুবকের। যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সরকার গঠনের পর উচ্চ পর্যায়ের তদন্ত হবে। ঘটনার শিকড়ে পৌছতে সেই মতো তদন্ত শুরু করে CID. সে সময় কোচবিহারের পুলিশ সুপারের দায়িত্ব ছিলেন দেবাশিস ধর এবং তখন তাঁর ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছিল।

শীতলকুচি কাণ্ডে আরও একবার ম্যারাথন জেরার মুখে পড়তে হলো কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে। আর পুলিশকর্তার বয়ানে হতবাক CID তদন্তকারী আধিকারিকরা। জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেবাশিস ধরের। এখনও পর্যন্ত দু’বার জেরায় ৭২টি এবং তারপর ৫০টির বেশি প্রশ্ন দেবাশিস ধরকে করেন CID তদন্তকারীরা। এবং জেরার মুখে কার্যত ভেঙে পড়েন সাসপেন্ড হওয়া প্রাক্তন পুলিশ সুপার।

আরও পড়ুন-পরকীয়ার অভিযোগে জেরবার কাঞ্চনের প্রশ্ন ,কী উত্তর দেব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক কে?

কী বলেছেন কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার?

তাঁর বয়ান অনুসারে, গুলি চালানোর পর এক মুহূর্ত না দাঁড়িয়ে বুথ ছেড়ে চলে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু ঘটনার বিবরণ দিতে গিয়ে ”অসুরক্ষিত” বুথের বিষয়টি সে সময় নির্বাচন কমিশনকে (Election Commission) দেবাশিসবাবু নাকি জানাতেই ভুলে গিয়েছিলেন! প্রাক্তন পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ঘটনাস্থলে দুটি গুলি চালানোর ঘটনা ঘটলেও মাত্র একটি FIR করা হয়েছে।

সূত্রের খবর, দেবাশিস ধরের বয়ানে বিস্তর অসংগতি থাকায় মাথাভাঙার আইসি-র সঙ্গে এবার মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করতে চান CID তদন্তকারীরা।

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...