Friday, June 12, 2026

“বলিদান দিবস”-এ রক্তদান শিবিরে পুলিশি বাধার অভিযোগ, হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভ বিজেপির

Date:

Share post:

আজ, ২৩ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) প্রয়াণ দিবস। যাঁকে ভারতীয় জনতা পার্টি (BJP) তাদের রাজনীতিতে প্রাণ পুরুষ মনে করে। তাই এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে একাধিক কর্মসূচি নেওয়া হয় বিজেপির পক্ষে।

এদিন সকাকে কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), লকেট চট্টোপাধ্যায় (Loket Chatterjee)-সহ নেতা-নেত্রীরা। এরপর হেস্টিংসে বিজেপি দফতরে “বলিদান দিবস” পালন অনুষ্ঠানে যোগ দেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।

অন্যদিকে, হাজরা মোড়ে এক রক্তদান শিবিরের (Blood Donation Camp) আয়োজন করেছিল বিজেপি। কিন্তু মহামারি আবহে অনেক মানুষের সমাগম হওয়ায় পুলিশ আপত্তি জানায়। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতারা। বন্ধ হয়ে যায় রক্তদান শিবির।

তারই প্রতিবাদে হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার-সহ শীর্ষ নেতৃত্ব। তাঁদের অভিযোগ,
মানুষের জীবন বাঁচাতে রক্তদানের গুরুত্ব অপরিসীম। সেখানেও ক্ষুদ্র, সংকীর্ণ, নোংরা রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। গত ৪২ বছর ধরে অনুষ্ঠিত হয়ে চলা রক্তদান শিবির পালন করতে দিল না প্রশাসন।

 

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...