Sunday, June 21, 2026

ধনকর ডেঞ্জারাস, রাজ্যপাল পদ তুলে দেওয়ার দাবি জানাব: প্রসূন

Date:

Share post:

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (jagdeep dhankar) ‘ডেঞ্জারাস ম্যান’। বললেন হাওড়ার তৃণমূল সাংসদ (tmc MP) প্রসূন বন্দ্যোপাধ্যায় (prasun banerjee)। সাংসদের অভিযোগ, রাজ্যপাল হিসাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে ধনকড় বিজেপি নেতাদের মত কথা বলেন আর তাদের মত কাজ করে বেড়ান। তাই রাজ্যপাল পদ তুলে দেওয়ার জন্য লোকসভায় সরব হবেন তিনি। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের দাবি, ২০১৭ সালে লোকসভায় রাজ্যপাল পদ তুলে দেবার জন্য আলোচনা হয়েছিল। সেখানে বেশিরভাগ দলই এই পদ তুলে দেওয়ার জন্য সরব হয়েছিল। কারণ বর্তমানে প্রচুর টাকা খরচ করে রাজ্যপাল পদ রাখার কোনও যৌক্তিকতা নেই। তৃণমূল সাংসদের কথায়, এখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল লাগাতার যেভাবে বিজেপি নেতার মত আচরণ করছেন, তার পরিপ্রেক্ষিতে এই পদের প্রয়োজন আছে কিনা, তা নিয়ে ফের প্রশ্ন উঠছে।

প্রসূন বলেন, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা না করে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রতিদিন রাজ্য সরকারের সমালোচনা করে বিভিন্ন বিষয় টুইট করে চলেছেন। তিনি নির্বাচিত সরকারকে হেয় করতে উঠেপড়ে লেগেছেন। বিজেপির প্রতি তাঁর পক্ষপাত আজ আর কোনও গোপন বিষয় নয়। তিনি যেসব কাজ করছেন সেটা বাংলার মানুষকে অপমান করার সমতুল্য।

 

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...