Tuesday, June 23, 2026

জেলের মধ্যে রহস্যমৃত্যু অ্যান্টিভাইরাস সফটওয়্যারের স্রষ্টা ম্যাকাফির

Date:

Share post:

কারাগার কক্ষেই মৃত্যু হলো অ্যান্টিভাইরাস সফটওয়্যারের (Anti Vairus) স্রস্টা জন ম্যাকাফির (John Makafir)। বুধবার স্পেনের জেল থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। বয়স হয়েছিল ৭৫ বছর। ম্যাকাফি আত্মহত্যা (Suicide) করেছেন বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

ম্যাকাফির রহস্য মৃত্যুর পর জানা যাচ্ছে, স্পেনের আদালত তাঁকে আমেরিকায় প্রত্যার্পণের নির্দেশ দেওয়ার কিছুক্ষণ মধ্যেই জেলের একটি কক্ষ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। আমেরিকায় কর ফাঁকি দেওয়ার অভিযোগে ”ওয়ান্টেড” ছিলেন ম্যাকাফি। তাঁর ৩০ বছরের কারাদণ্ডের সাজা হয়েছিল।

উল্লেখ্য, গত ২০২০ সালের অক্টোবরে বার্সেলোনা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়ে ম্যাকাফিকে। সে সময় তিনি ইস্তানবুল যাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ম্যাকাফি ২০১৪-২০১৮ সালের মধ্যে কয়েক কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। এরপরই আদালতের নির্দেশে তাঁর জেল হয়।
স্পেনের বার্সেলোনার একটি জেলেই বন্দিদশা কাটাচ্ছিলেন ম্যাকাফি অ্যান্টিভা‌ইরাসের স্রস্টা।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...