Tuesday, March 31, 2026

হাড্ডাহাড্ডি  ম‍্যাচে হাঙ্গেরির সঙ্গে ড্র করল জার্মানি

Date:

Share post:

বুধবার রাতে গ্রুপ ‘এফ’ আরেক  হাড্ডাহাড্ডি  ম‍্যাচে হাঙ্গেরির ( Hungary )সঙ্গে ড্র করল জার্মানি( Germany )। ম‍্যাচের ফলাফল ২-২। এই ড্র এর ফলে শেষ ষোলোর রাস্তা পাকা করল জার্মানিরা। এদিকে ভালো খেলেও ইউরো থেকে বিদায় নিল হাঙ্গেরি।

ম‍্যাচে এদিন শুরু থেকে জার্মানিদের চাপে রাখে হাঙ্গেরি। যার ফলে ম‍্যাচের ১১ মিনিটে গোল করে হাঙ্গেরিকে এগিয়ে দেন অ‍্যাডাম জালাই। এরপর পাল্টা আক্রমণ চালায় নাব্রি, হাভেরটজরা। কিন্তু প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় জার্মানিরা। ম‍্যাচের ম‍্যাচের ৬৬ মিনিটে জার্মানির হয়ে সমতা ফেরান হাভেরটজ। এরঠিক দু মিনিটের ব‍্যবধানে মধ‍্যেই আবারও এগিয়ে যায় হাঙ্গেরি। ৬৮ মিনিটে হাঙ্গেরিকে ২-১ এগিয়ে দেন শেফার। পাল্টা আক্রমণ চালায় জোয়াকিমলোর দল। ম‍্যাচের ৮৪ মিনিটে গোল করে জার্মানির সমতা ফেরান গোরেৎজকার।

আরও পড়ুন:রেকর্ড গড়লেন রোনাল্ডো, হাইভোল্টেজ ম‍্যাচে ফ্রান্সের বিরুদ্ধে ড্র পর্তুগালের

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...