Saturday, June 20, 2026

ধনকড়ের উত্তরবঙ্গ সফরে আসার প্রকৃত কারণ প্রকাশ্যে,  বার্লার সঙ্গে বৈঠক !

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়ের (governor jagadeep dhankar) উত্তরবঙ্গ সফরে আসার আসল কারণ ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। সংবিধান (constitution), গণতন্ত্র (democracy) থেকে শুরু করে আইনের শাসনের কথা যিনি রোজ ফাটা রেকর্ডের মতো শোনান, তিনি এবার পৃথক উত্তরবঙ্গ (separate state) রাজ্যের দাবিদার বিজেপি সাংসদ জন বার্লার (mp john berla) সঙ্গে বৈঠকে বসলেন।

বৃহস্পতিবার দুপুর বারোটায় দার্জিলিঙের রাজভবনে (darjeeling rajvaban) চলে আসেন রাজ্যপাল। আর তাঁর আসার সঙ্গে সঙ্গেই আসরে অবতীর্ণ জন বার্লা। শুধু তাই নয়, বার্লার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ, ৯ জন পঞ্চায়েত সদস্য, একজন জেলা পরিষদ সদস্য ও প্রাক্তন সাংসদ দশরথ তিরকে (dasharath tirke)।

বার্লারা কী অভিযোগ করবেন? মূলত অভিযোগ করবেন, এইসব পঞ্চায়েত সদস্য, বা জনপ্রতিনিধিদের এলাকার পুলিশের ওসি চাপ দিচ্ছেন শাসক দলে যোগ দেওয়ার জন্য। শুধু তাই নয় ভয়ে নাকি অনেকে এলাকা ছাড়া। এসব অভিযোগ করার শেষে রাজ্যপাল যে ফের রাজ্যে গণতন্ত্র ও আইন-শৃঙ্খলা না থাকার অভিযোগ করবেন, তা নিশ্চিত করে বলা যায়। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট কথা, রাজ্যপাল বিজেপির এজেন্ট। তিনি বিজেপির ভাষা বলবেন না তো কার কথা বলবেন? কলকাতার রাজভবনকে পার্টি অফিস বানিয়েছেন, এবার দার্জিলিঙের রাজভবনকেও পার্টি অফিস বানাচ্ছেন। বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছেন। রাজ্যভাগ যারা করতে চাইছে, তাদের কথা বসে শুনছেন। গণতন্ত্রে এরচেয়ে ‘বড় বিদ্রূপ’ আর কী হতে পারে!

 

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...