Friday, April 3, 2026

কসবায় টিকা ও ভুয়ো IAS কাণ্ডের তদন্তভার নিল লালবাজার গোয়েন্দা বিভাগ

Date:

Share post:

এবার কসবায় (Kasba) টিকা ও ভুয়ো IAS কাণ্ডের তদন্তভার নিল কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগ (Detective Department)। গুরুত্ব বিবেচনা করে কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশনের হাতে গেল এই প্রতারণা কাণ্ডের তদন্তের বিষয়টি।

শুধু নিজেকে IAS ভাবা নয়, বাড়ির বাইরে নেমপ্লেটে পর্যন্ত IAS পরিচয় দিয়ে রেখেছিল ধৃত দেবাঞ্জন দেব। যে গাড়িটি সে ব্যবহার করতো, সেখানেও নামল নীল বাতি লাগিয়ে ঘুরতো সে। যদিও সে গাড়িও তার নিজের নয়, মাসে ৩৫ হাজার টাকায় ভাড়া নেওয়া ছিল। গাড়ির ড্রাইভারকে সে বেতন হিসেবে মাসে দিতো ২৫ হাজার টাকা! ভুয়ো IAS দেবাঞ্জন দেব কুকীর্তির এখানেই শেষ নয়, মোটা টাকা নিয়ে কলকাতায় ও কলকাতার বাইরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করতো সে।

পুলিশের দাবি, নিজের প্রভাব প্রতিপত্তি দেখাতেই বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেসন ক্যাম্পের আয়োজন করত সে।
খোদ রাজ্য সরকার যেখানে ভ্যাকসিনের অভাবের কথা বলছে সেখানে প্রতারক দেবাঞ্জন দেব ভ্যাকসিন পেল কীভাবে। আদৌ কি ওইসব ভ্যাকসিন আসল? নাকি ভ্যাকসিনের পরিবর্তে ভায়ালে ছিল অন্যকিছু। এরপর রাতভর ভুয়ো IAS অফিসারকে জেরা করে ইতিমধ্যেই বেশকিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতারকের খপ্পরে পড়েছিলেন খোদ যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। যদিও তাঁর উদ্যোগেই পাকড়াও করা হয় দেবাঞ্জন দেবকে।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...