Wednesday, June 24, 2026

আসছে ‘কৃশ ৪’ , টুইট করে জানালেন হৃত্বিক 

Date:

Share post:

হৃত্বিক (Hrithik Roshan) অনুরাগীদের জন্য সুখবর। লকডাউন (lock down process) পর্ব মিটলেই হইহই করে শুরু হয়ে যাবে ‘ কৃশ ৪’ এর শুটিং (Krrish 4 shooting will be started)। স্বয়ং হৃত্বিক রোশন নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter handle of Hrithik Roshan)এ খবর জানিয়েছেন।

হৃত্বিক “কৃশ’ ফ্র্যাঞ্চাইজির(Krrish franchise) নতুন ছবির কথা ঘোষণা করতে লাইক কমেন্ট এবং শেয়ারে উপচে পড়ে ট্যুইটার হ্যান্ডেল। সোশ্যাল মিডিয়ায় হৃত্বিক একটি ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। “কৃশ ৪’। হ্যাশট্যাগ হিসেবে ‘ফিফটিন ইয়ারস অফ কৃশ’(15 years of Krish) এবং ‘কৃশ ৪’ ব্যবহার করেছেন তিনি। যদিও “কৃশ ৪’ এ হৃত্বিক ছাড়া আর কে কে অভিনয় করছে তা জানা যায়নি এখনও গল্প, চিত্রনাট্য এবং পরিচালনায় কে তাও খোলসা করেননি। রাকেশ রোশন (Rakesh Roshan) শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তাই তাঁর পক্ষে কি এখন আগের মতন সবটুকু সামলে দেওয়া সম্ভব? তাহলে কে আসছেন তার জায়গায়? সেসব কোন তথ্যই খুলে প্রকাশ করেননি হৃত্বিক। সবটুকুই ধোঁয়াশায়। তবে সুখবর এটাই যে হৃত্বিক ‘কৃশ ৪’ এ নতুন কোনও অবতারে দেখা দেবেন।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...