Sunday, June 7, 2026

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে রথতলায় বামেদের অভিনব প্রতিবাদ কর্মসূচি

Date:

Share post:

পেট্রোল ডিজেলের দাম ক্রমেই উর্ধ্বমুখী । আজও কলকাতায় বেড়েছে এই দুই জ্বালানির দাম । এবার জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেলঘড়িয়ার রথতলায় পেট্রলপাম্পের সামনে
বিক্ষোভে সামিল হল বামফ্রন্ট। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ অভিনব বিক্ষোভে সামিল হয় বাম শ্রমিক সংগঠন। উত্তর ২৪ পরগনার কামারহাটি রথতলা মোড়ে দড়ি দিয়ে ট্যাক্সি টেনে প্রতিবাদ জানান তারা।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে কয়েক শো বাম কর্মী সমর্থক অংশ নেন । সিপিএম শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় বলেন , সরকার পেট্রোল ডিজেলের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়ে মুনাফা লুঠছে। মানুষের স্বার্থে এরা কোনও নীতি গ্রহণ করে না। সাধারণ মানুষ কোভিড পরিস্থিতিতে নাজেহাল হচ্ছেন । তাই আমরা এদিন দড়ি দিয়ে ট্যাক্সি টেনে প্রতিবাদ জানিয়েছি। সাধারণ মানুষও বামেদের এই বিক্ষোভকে সমর্থন করেন । এই বিক্ষোভের জেরে বিটিরোডে তীব্র যানজটের সৃষ্টি হয় ।

Related articles

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...