Saturday, March 14, 2026

‘স্থানান্তরের আবেদন প্রধান বিচারপতির বিচারাধীন, এখন শোনা ঠিক নয়’, নন্দীগ্রাম মামলায় বিচারপতি চন্দ

Date:

Share post:

নন্দীগ্রাম আসনে গণনায় কারচুপির অভিযোগে মুখ্যমন্ত্রীর করা মামলার এজলাস বদলের শুনানি চলছে হাইকোর্টে বৃহস্পতিবার৷

এদিন মুখ্যমন্ত্রীর তরফে ভার্চুয়ালি সওয়াল করছেন আইনজীবী অভিষেক মনু সিংভি৷ আদালতে ভার্চুয়ালি হাজির মুখ্যমন্ত্রীও৷

◾বিচারপতি কৌশিক চন্দ, সিংভিকে – ১৬ জুন আপনারা স্থানান্তরের আবেদন করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে৷ আপনারা আগেই তো স্থানান্তরের আবেদন করেছেন। আপনারা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন৷ ফের এই অবস্থায় আমার কি করনীয়?

◾মুখ্যমন্ত্রীর পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি – আপনি ঠিকই বলেছেন। ওই আবেদন এখনও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে কাছে বিচারাধীন আছে।

◾বিচারপতি – এখনও আবেদন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে বিচারাধীন, সেই অবস্থায় আমার এই আবেদন শোনা ঠিক নয়। কারণ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিই রোস্টার ঠিক করেন৷

◾বিচারপতি – সাধারণত আগে সংশ্লিষ্ট বিচারপতির কাছে স্থানান্তরের আবেদন জানানো হয় ৷ পরে হাইকোর্টের প্রশাসনিক পর্যায়ে। আপনারা তো আগেই প্রশাসনিক পর্যায়ে আবেদন করেছেন৷ হাইকোর্টের এজলাস ঠিক করে হাইকোর্ট প্রশাসন। আপনারা সেটাও তো মানছেন না

◾বিচারপতি – আপনারা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছেই আবেদন
করুন।

◾সিংভি – একটু সময় দিন, ইনস্ট্রাকশন নেবো

◾বিচারপতি – ঠিক আছে

◾বিচারপতি – আইনের ৮১(৩) ধারায় বলা আছে, এ ধরনের মামলায় আবেদনকারীকে আদালতে এসে হলফনামায় সই করতে হয়। এখানে তা হয়নি৷
◾এরপরই সিংভি বিজেপির সঙ্গে বিচারপতি চন্দের কতখানি যোগাযোগ ছিলো, তা তথ্য দিয়ে তুলে ধরছেন৷

শুনানি চলছে৷


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...