Saturday, June 20, 2026

নিউ ওয়েজ কোড: ছুটি, বেতন, PF এবং গ্র্যাচুয়টিতে পরিবর্তন আনছে মোদি সরকার

Date:

Share post:

বার্ষিক ছুটি, পেনশন, পিএফ, বেতন এই সকল বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে কেন্দ্রীয় সরকারের কাছে উঠে আসছিল নানা দাবি। সেই সকল দাবির প্রেক্ষিতে শ্রম ইউনিয়ন ও শিল্পমন্ত্রীর প্রতিনিধিদের মধ্যে আলোচনা গতি পেল। সরকারি সূত্রে জানা যাচ্ছে, কর্মীদের ২৪০ টা ছুটিকে ৩০০ টা করার যে দাবি উঠেছে, New Wage Code-র আওতায় তা সবুজ সংকেত পেতে চলেছে।

জানা গিয়েছে, এপ্রিল মাসেই এই New Wage Code কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে তা পিছিয়ে যায়। জানা যাচ্ছে, আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে কার্যকর হতে পারে এটি। New Wage Code লাগু হলে বেতন কাঠামো বড়োসড়ো পরিবর্তন হতে চলেছে। কমে যেতে পারে কর্মীদের টেক হোম বেতন। পাশাপাশি কাজের সময় ওভারটাইমের এর ক্ষেত্রেও বদল আসতে পারে।

উল্লেখ্য, ভারত সরকার ২৯ টি শ্রম আইন সমন্বিত করে ৪ টি New Wage Code প্রস্তুত করেছে। যে গুলি হল, শিল্প সম্পর্কিত কোড, ব্যবসায়িক সুরক্ষা সম্পর্কিত কোড, স্বাস্থ্য ও কর্মক্ষমতায় শর্ত সাপেক্ষ কোড (ওএসএইচ), সামাজিক সুরক্ষা কোড। Wage Code আইন ২০১৯ অনুসারে কোনও কর্মচারীর মূল বেতন কোম্পানির (সিটিসি) ব্যয়ের ৫০% এর কম হতে পারে না। বর্তমানে অনেক সংস্থাগুলি বেসিক বেতন কমিয়ে দেয় এবং উপর থেকে আরও বেশি ভাতা দেয় যাতে সংস্থার উপর বোঝা কমে যায়। আশা করা হচ্ছে, এই নয়া বিধি লাগু হলে কর্মীদের Take Home Salary হ্রাস পাবে ফলে কর্মীদের পিএফ বেড়ে যাবে অর্থাৎ কর্মীদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত হবে। পিএফের পাশাপাশি গ্র্যাচুয়িটিও বাড়বে। অর্থাৎ কর্মচারীরা অবসর নেওয়ার পর আরও বেশি পরিমাণ টাকা হাতে পাবেন। বেতন এবং বোনাস সম্পর্কিত নিয়মগুলি পরিবর্তিত হবে এবং প্রতিটি শিল্প ও সেক্টরে কর্মরত কর্মচারীদের বেতনে সমতা থাকবে।

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...