Tuesday, June 16, 2026

ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলতে ইসিবির কাছে আবেদন বিসিসিআইয়ের 

Date:

Share post:

ইংল‍্যান্ডের ( England ) বিরুদ্ধে ৪ অগাস্ট থেকে পাঁচ ম‍্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল( india team)। তার আগে যদি দুটি লাল বলের প্রস্তুতি ম‍্যাচ খেলা যায় তার আবেদন ইংল‍্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB)কাছে করবে বিসিসিআই(Bcci)।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের( world test championship final) আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাননি বিরাট কোহলিরা। অনেকের আশঙ্কা ছিল, টেস্ট চ‍্যাম্পিয়নশিপের মতন ম‍্যাচের আগে কোন প্রস্তুতি ম্যাচে না খেলে,  সরাসরি টেস্ট ফাইনাল খেলতে নামলে  খেসারত দিতে হতে পারে টিম ইন্ডিয়াকে (Team India)। আর হলও সেটাই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিউজিল্যান্ডের কাছে হারতে হল ভারতকে। তাই এবার ইংল‍্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম‍্যাচ খেলার আয়োজনে নামছে ভারতীয় বোর্ড।

এদিন বিসিসিআইয়ের কোষাধ‍্যক্ষ অরুণ ধামাল এক সাক্ষাৎকারে বলেন,”ইংল্যান্ডে টেস্ট সিরিজ শুরুর আগে দুটো অনুশীলন ম্যাচ আয়োজনের জন্য সচিব জয় শাহ কথা বলছেন ইংল্যান্ড বোর্ডের কর্তা টম হ্যারিসনের সঙ্গে। বিসিসিআই মনে করছে টেস্ট সিরিজের আগে দুটো অনুশীলন ম্যাচ দরকার।”

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে পন্থের ব‍্যাটিং নিয়ে এবার মুখ খুললেন বিরাট

 

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...