Tuesday, June 16, 2026

দুই ভাইয়ের হাতে খুন দাদা! ভেড়িতে মিলল মুণ্ডুহীন দেহ

Date:

Share post:

দুই ভাই মিলে চক্রান্ত করে খুন করল দাদাকে ! এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল সল্টলেকের বারো ভেড়ি কপাট এলাকা। সল্টলেকের মোল্লার ভেড়ির জলাশয় থেকে গত ৮ এপ্রিল একটি মুণ্ডহীন দেহ উদ্ধার করে পুলিশ। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তদন্তে নামার পর জানা যায় ওই মৃত ব্যক্তির নাম পবন যাদব। আদতে তিনি বিহারের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিষবাথান এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতো বিহারের বাসিন্দা তিন ভাই। কিন্তু অদ্ভুতভাবে এই মুণ্ডুহীন দেহ উদ্ধারের খবর চাউর হতেই দুই ভাই ওই এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। ধন্দে পড়ে পুলিশ । মুণ্ডুহীন দেশটির পরিচয় জানতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত স্থানীয়রা জানান, মৃত ব্যক্তির নাম পবন যাদব।
এই ঘটনায় তার এক ভাই পাপ্পু যাদবকে পুলিশ গ্রেফতার করলেও আরেক ভাই সন্তোষ যাদব এখনও পলাতক। তবে পুলিশের অনুমান, লকডাউন চলায় সন্তোষের পক্ষে এই মুহূর্তে কলকাতা ছেড়ে বিহার পাড়ি দেওয়া সম্ভব নয়। শহরেরই কোথাও সে গা ঢাকা দিয়ে আছে বলেই অনুমান পুলিশের ।তার খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

জানা গিয়েছে, ২৩জুন মহিষবাথান এলাকা থেকে পাপ্পু যাদবকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার বিধাননগর মহাকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে পাপ্পু যাদব এবং সন্তোষ যাদব মিলে তাদের অন্য ভাই পবন যাদবকে খুন করেছে।
কিন্তু কি কারণে এই খুন ,তার আসল তথ্য খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

 

Related articles

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...