Tuesday, June 23, 2026

ভুয়ো IAS দেবাঞ্জনের বিরুদ্ধে FIR দায়ের লাভলি মৈত্র, শান্তনু সেনের

Date:

Share post:

মিমির (Mimi Chakraborty) মতো লাভলির (Lovely Moitro) চোখেও ধুলো দিয়েছিল কসবা ভ্যাকসিন কাণ্ডে (Kasba Vaccine Case) ধৃত ভুয়ো IAS দেবাঞ্জন দেব। সম্প্রতি, সোনারপুর দক্ষিণের (Dinajpur Dakshin) তৃণমূল বিধায়ক (TMC MLA) তথা অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন দেবাঞ্জন। এবং সকলের মতো লাভলিকেও মিথ্যা পরিচয় দিয়েছিল সে। এই মহামারি আবহে মানুষের জন্য কিছু কাজ করতে চান, তাই লাভলির সঙ্গে দেখা করে সোনারপুর অঞ্চলে গরিব মানুষের মধ্যে মাস্ক, স্যানিটাইজার বিলি করার কথা বলেছিল ভুয়ো IAS. সাদা-সরল মনে তা বিশ্বাস করে নেন লাভলি। এবং এমন জনকল্যাণমূলক কর্মসূচির অনুমতি দেন। কিন্তু দেবাঞ্জন দেবের কীর্তি সামনে আসতেই চমকে ওঠেন তিনি। গ্রেফতার হওয়ার পর লাভলি খবর দেখে চিনতে পারেন ভুয়ো IAS-কে।

এরপরই কাল বিলম্ব না করে আজ, শুক্রবার সোনারপুর থানায় (Sonarpur PS) ভুয়ো IAS দেবাঞ্জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লাভলী মৈত্র। তাঁর অভিযোগ, সোনারপুরে কোনও ভ্যাকসিন ক্যাম্প না হলেও সোনারপুরের বহু বাসিন্দা কসবায় গিয়ে ভুয়ো টিকা নিয়েছেন। অজান্তে তাঁরা প্রতারিত হয়েছেন। তিনি এই ঘটনায় দেবাঞ্জনের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি করেছেন। পাশাপাশি, বিধায়ক প্রতারিতদের পাশে থাকার বার্তাও দিয়েছেন।

আরও পড়ুন-রাজ্যপাল পদ থেকে ধনকড়কে সরাতে এবার বিধানসভায় প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের

অন্যদিকে, মুচিপাড়া থানায় (Muchipara PS) ভুয়ো ভ্যাকসিন দেওয়ার অভিযোগ তুলে দেবাঞ্জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন (Santanu Sen)। তাঁর অভিযোগ, “এই ভুয়ো IAS দেবাঞ্জনকে আমি আগে কখনও দেখিনি। আমার সঙ্গে কোনও আলাপ ছিল না। আমি তাকে চিনি না। তবে ছবি সামনে আসতে বুঝতে পারি এই লোকটি বিভিন্ন অনুষ্ঠানে আমাদের পাশে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতো। কিন্তু তার সঙ্গে কোনও সম্পর্ক আমাদের নেই।”

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...