Tuesday, June 23, 2026

রাজ্যপাল জগদীপ ধনকড়কে পাগলা হাতির সঙ্গে তুলনা মদনের

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়কে পাগলা হাতির সঙ্গে তুলনা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার হাওড়ার বালির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল প্রসঙ্গে বলেন,”ওঁকে দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে। জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। উনি পাগলা হাতির মতো মাথা নাড়েন। আমার ভাল লাগে।”

পাশাপাশি মদন রাজ্যপালের মতো পদ নিয়েও ক্ষুব্ধ। তাঁর কথায়,”এই মুহূর্তে রাজ্যপালের মতো পদ প্রস্তাব এনে ছুড়ে ফেলে দেওয়া উচিত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফূর্তি মারছ, লুঠ করছ, সারাদিন ধরে নিজের লোক নিয়ে মিথ্যা কথা বলছ, টুইট করছ, আর আমফান, ইয়াসে লোক না খেতে পেয়ে মারা যাচ্ছে। লজ্জা হয় না!”

আরও পড়ুন-নারদ-মামলায় মুখ্যমন্ত্রীর আর্জি গৃহীত সুপ্রিম কোর্টে, হাইকোর্টে ‘হলফনামা-শুনানি’ ২৯ জুন

এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে মদন মিত্র এদিন বলেন, “এ বার প্রধানমন্ত্রী ভোটপ্রচারে এসে বলেছিলেন, ‘মেরে দিদি হ্যায় তোলাবাজ’। এ তো বালির মস্তানরাও বলে না। আর বাংলার মানুষ দু’টো গালে দু’টো থাপ্পড় মারল, ২১৩। এখন লখনৌ-দিল্লি ডেলি প্যাসেঞ্জারি করো।” মদন রাজ্যপাল প্রসঙ্গে আরও বলেন , “আমার রাজ্যপালের মুখ দেখলেই ডিপ্রেশান হয়।”

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...