Wednesday, June 3, 2026

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

Date:

Share post:

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে একটি বাড়ি বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগে বুধবার (Wednesday) তাঁকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বাড়ির মালিক আরতি রায়চৌধুরীর (Aarti Roychowdhury) পরিবারের সদস্যরা রাস্তায় তাঁর মুখোমুখি হয়ে বাড়ি খালি করার দাবি জানান। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষও ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ, নিজস্ব বাড়িতে ফিরতে না পেরে গত একদশকেরও বেশি সময় ধরে ভাড়াবাড়িতে দিন কাটাতে বাধ্য হচ্ছেন মালিক আরতি রায়চৌধুরী। আরও পড়ুন: BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, বহু বছর ধরেই বাড়িটি নিয়ে বিতর্ক চলছিল। তাঁদের অভিযোগ, বাড়ির মালিকের স্বামীর মৃত্যুর পরে একাধিকবার বাড়ি ফেরত চাইলেও আরতি রায়চৌধুরী নিজের বাড়ি ফিরে পাননি। বারবার নোটিশ (Notice) পাঠানো হলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। বুধবার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে। বাড়ির মালিকের পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয়দের একাংশও সরব হন এবং জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর বিধাননগর থানার পুলিশ (North Bidhannagar Police Station)। পরে বাড়ির মালিক আরতি রায়চৌধুরীর অভিযোগের ভিত্তিতে প্রথমে জয়প্রকাশ মজুমদারকে আটক করা হয় এবং পরবর্তীতে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার (Thursday) বিধাননগর মহকুমা আদালতে (Bidhannagar Subdivision Court) তোলা হবে।

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...