Wednesday, June 3, 2026

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

Date:

Share post:

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA Papiya Adhikari)। সেটা যে শুধু কথার কথা ছিল না তা বোঝাতে এবার কাজে নেমে পড়লেন নিজেকে ‘মোদির সেনাপতি’ বলে পরিচয় দেওয়া পদ্মদলের নেত্রী-অভিনেত্রী। বুধবার সকালে টেকনিশিয়ানস স্টুডিও (Technicians Studio) চত্বরে বৈঠক করলেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে টলিপাড়ার কর্মসংস্কৃতির বদলে প্রয়োজনীয় পদক্ষেপের কথা ঘোষণা পাপিয়ার। জানিয়ে দিলেন, প্রয়োজনে বাংলা বিনোদন জগতেও চলবে এসআইআর (SIR ) প্রক্রিয়া!

স্টুডিওপাড়ায় রাজনীতির প্রভাব নতুন নয়। গত এক দশক ধরে নানা সময়ে ফেডারেশনের দাপটের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে একাধিক শিল্পী ও কলাকুশলীকে। যেহেতু FCTWEI সভাপতি স্বরূপ বিশ্বাস রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ভাই তাই তৃণমূল জমানায় তৎকালীন সরকার বিরোধী অভিনেতা-অভিনেত্রীদের বক্তব্যকে প্রাধান্য দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিককালে টলিপাড়ায় ‘ব্যান কালচার’ খবরের শিরোনাম হয়ে থেকেছে। তবে সরকার পালাবদলের পরই বাংলা বিনোদন জগতের লাইট-ক্যামেরা- অ্যাকশন পাড়ায় চলছে ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়া। টলিউডের ‘বিশ্বাস ব্রাদার্স’ জমানা শেষে নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিলেন পাপিয়া (Papiya Adhikari)। এদিন তিনি বলেন, “সকলে একছাতার তলায় আসবেন। ফেডারেশনের পুরনো কাঠামোকে পিছনে ফেলে এবার সিনেশিল্প এগোবে নতুন পরিচয়ে— Eastern India Motion Pictures & Cultural Confederation বা EIMPCC-র হাত ধরে। তার জন্য যা যা দরকার সেইসব নিয়ে প্রতি সপ্তাহে টেকনিশিয়ান স্টুডিওয় আলোচনা হবে। সকলকে নিয়ে কাজ হবে। ব্যান কালচার মুছে যাবে। ফেডারেশনের আওতায় যে ২৬টি গিল্ড ছিল, সেটা আর থাকবে না। পরিবর্তে ‘সিনেম্যাটোগ্রাফি’, ‘পরিচালক’, ‘প্রোডাকশন কন্ট্রোলার’ এবং ‘আর্ট অ্যান্ড কস্টিউম’- এই চারটি বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ পাবেন সকলে।”

বিজেপি বিধায়িকা জানান, বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে সুস্থ সংস্কৃতি বজায় রাখতে এবং যাতে প্রকৃত যোগ্যতা কাজ করতে পারেন সেই বিষয়কে প্রাধান্য দিয়ে টলিউডেও ডি কিউব (Detect Delete Deport) নীতি নেওয়া হবে। পাপিয়ার কথায়, “বহিরাগতরা এসে আমাদের ইন্ডাস্ট্রির উপার্জন নষ্ট করেছেন। সেকারণেই টলিউডে এসআইআর হবে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আমরা নিজেরা তাঁদের চিহ্নিতকরণ করেছি। কিন্তু তাঁদের বিরুদ্ধে যেসব কাগজ জমা পড়েছে, সেগুলি এখনও পর্যন্ত প্রশাসনের হাতে তুলে দিইনি। তাই বলব, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নিজেরাই সরে যান।”

 

Related articles

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...