Saturday, April 4, 2026

ভাঙা হল ভুয়ো আইএএস-এর নাম দেওয়া বিতর্কিত ফলক

Date:

Share post:

ভুয়ো আইএএস-এর নাম দেওয়া বিতর্কিত ফলক ভাঙা হল। শুক্রবার, তালতলায় (Taltala) রবীন্দ্র মূর্তির নীচে বসানো ফলকটি ভাঙা হয়। হেভিওয়েটদের সঙ্গে থাকা দেবাঞ্জনের নাম কালি লেপে মোছার পর পাকাপাকি ভেঙে ফেলা হল সেটি।

২৬ ফেব্রুয়ারি, তালতলায় রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হয়। রবীন্দ্রনাথের মূর্তির নীচে ফলকে অন্যান্যদের সঙ্গেই জ্বলজ্বল করছিল ভুয়ো আইএএস (Ias) অফিসার দেবাঞ্জন দেবের (Debanjan Dev) নাম।

পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ (Atin Ghosh) বলেন, যে ফলক বসানো হয়েছিল, তা কলকাতা পুরসভা বসায়নি। তাদের অনুমতিও নেওয়া হয়নি। স্থানীয় কাউন্সিলরকে না জানিয়ে মূর্তি উন্মোচনের অনুষ্ঠান করা হয়েছিল বলে পুরসভার তরফে কেউ যাননি। অতীন ঘোষ জানান, ফলকে অনেকের নাম দেওয়া ছিল। কিন্তু নাম থাকলেও কেউ যাননি।

তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় জানান, মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না তিনি বা সুদীপ বন্দ্যোপাধ্যায়। অনুমতি ছাড়া কীভাবে তাঁদের নাম এলো ফলকে? সেই প্রশ্ন তোলেন তিনি। তালতলা থানায় অভিযোগ দায়ের করেছেন নয়না।যে গ্রন্থাগার এই অনুষ্ঠানের আয়োজন করে, তার সম্পাদক-সহ সদস্যদেরও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে শুক্রবার বিকেলে বিতর্কিত ফলক ভেঙে ফেলা হয়।

আরও পড়ুন- কসবার ভুয়ো- ভ্যাকসিন কাণ্ডের CBI তদন্তের দাবিতে হাইকোর্টে জোড়া- জনস্বার্থ মামলা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...